শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব-লিটন ছাড়াই টেস্ট খেলার সক্ষমতা আমাদের আছে: মাশরাফি

সাকিব-লিটন

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩১ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএল। এবার আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন তিন ক্রিকেটার। সাকিব আল হাসান-মুস্তাফিজের পাশাপাশি এবার প্রথমবারের মতো দল পেয়েছেন লিটন দাস। তবে আইপিএল খেলতে যাওয়া নিয়ে বেধেছে বিপত্তি। বিসিবি থেকে এখনো মেলেনি অনাপত্তিপত্র (এনওসি)। জানানো হয়েছে দেশের খেলা শেষ করেই তবে যেতে হবে আইপিএলে। সবশেষ টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বিসিবির সুরেই কথা বলেছেন। 

তবে বিসিবির এমন সিদ্ধান্তে খুশি নন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। সোমবার বিকেএসপিতে ডিপিএলে লিজেন্ড অব রূপগঞ্জের হয় ৫ উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব-লিটনদের আইপিএল খেলার অনুমতি দেওয়া প্রসঙ্গে কথা বলেন তিনি।।

মাশরাফি বলেন, একটা টেস্ট ম্যাচের পর হয়তোবা যেতে পারবে। তারপরেও আমার কাছে মনে হয় টেস্ট ম্যাচ যদি ম্যানেজেবল হয় কাউকে দিয়ে। গেলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্যান্য দেশ তো কোনো খেলোয়াড়কে আটকাচ্ছে না। আমাদের শুধু শুধু আবেগী হয়ে তো লাভ নেই। আমরা তো অনেক খেলোয়াড়কে পরিবর্তন করে খেলাচ্ছি, খেলাচ্ছি না তা তো না। শুধু ওদের ক্ষেত্রেই ভালো জায়গায় যখন সুযোগ পায় তখন বার বার আটকানো ঠিক না।

তিনি আরো বলেন, ওদের সঙ্গে খোলামেলা আলাপ করা উচিত ওরা যদি মন থেকে যেতে চায় সেক্ষেত্রে কেন নয়? আর আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ কিছু ক্ষেত্রে আমার মনে হয় ম্যানেজ করার সক্ষমতা আমাদের আছে, বিশেষ করে টেস্ট ম্যাচে। আল্টিমেটলি সারা পৃথিবীর খেলোয়াড় তো যাচ্ছে তাই না শুধু শুধু আমাদের খেলোয়াড়দের আটকে রেখে লাভ কি। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়