শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০১:৩৫ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর

স্পোর্টস ডেস্ক: দেশে ফুটবলের পরফরম্যান্স দিয়ে বিশে^ও কাছে পরিচিত হতে পারেননি বাংলাদেশের ফুটবল ভক্তরা। তবে দেশের ফুটবলের প্রতি অনীহা থাকলেও মেসি, নেইমার ও রোনালদোর প্রতি কতটা ভালোবাসা আছে তা কাতার বিশ্বকাপে সারাবিশ্বকে দেখিয়েছে বাংলাদেশ।

লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার মানুষ এখন যেমন বাংলাদেশের নাম জানে, তেমনই ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌজন্যে তার ক্লাব জেনে গেছে বাংলাদেশি সমর্থকদের খবর। যার প্রমাণ মিলেছে সোমবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে। টুইটার

বাংলাদেশের এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছে রোনালদোর বর্তমান ক্লাব আল নাসর। সৌদি প্রো লিগের ক্লাবটি তাদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রং দিয়ে একটি ছবি বানিয়ে লিখেছে, ‘বাংলাদেশ, স্বাধীনতা দিবস ২৬.০৩.২৩।’ এরপর ক্যাপশনে যোগ করেছে, ‘শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ।’ 

কাতার বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনার জনগন এবং ফুটবলারদের কাছে বাংলাদেশি সমর্থকদের খবর পৌঁছে গিয়েছিল। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এমনকী মহাতারকা লিওনেল মেসিও বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ দিয়েছিলেন। এবার রোনালদোর সৌজন্যে আল নাসরের বাংলাদেশি ভক্তের সংখ্যা প্রচুর। তাই আল নাসর কর্তৃপক্ষও এখন বাংলাদেশি ভক্তদের খোঁজ খবর রাখছে। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এইচএ

  • সর্বশেষ