শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৯:১৫ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠে মূত্রত্যাগ, লাল কার্ড পেলেন ফুটবলার

ক্রিশ্চিয়ান বুনিনো

স্পোর্টস ডেস্ক: ফুটবলাররের মাঠে বাজে ট্যাকল কিংবা বাজে আচরণের জন্য রেফারি সরাসরি লালকার্ড দিয়ে থাকেন। তবে জুভেন্টাসের সাবেক স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বুনিনো লাল কার্ড দেখলেন মাঠের মধ্যেই প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে। -ইএসপিএন

গত রোববার ইতালির সিরি ‘সি’তে গ্রুপ এ’ এর ম্যাচে লেসোর হয়ে মাঠে নামার আগেই লাল কার্ড দেখেন বুনিনো। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ম্যাচটির ৭৬তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে বুনিনোকে মাঠে নামানোর প্রস্তুতি নেয়া হয়। তার আগে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ডাগ আউটের পাশে প্রস্রাব করেন বুনিনো। বিষয়টি নজরে আসে ম্যাচ অফিসিয়ালসদের। 

এ ঘটনায় লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয় বুনিনোকে। এটিকে লেসোর পক্ষ থেকে কঠিন শাস্তি বলা হচ্ছে।  লেসোর কোচ লুসিয়ানো ফোসচি বলেন, এটি নিয়ম এবং সেটি অবশ্যই প্রয়োগ করা উচিত। তবে বুনিনো কাউকে বিরক্ত করেনি এবং তেমন কেউ বিষয়টি দেখেননি। আমি ভেবেছিলাম রেফারি একটি হলুদ কার্ড দেখাতে পারেন। কিন্তু লাল কার্ড দেখাতে তিনি ভুল করেননি। - গোল ডটকম

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়