শিরোনাম
◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৬:১২ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ

তামিম ইকবাল - অ্যান্ডু বালর্বিনি

নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচে ১৮৩ রানের দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৩৪৯ রানের রেকর্ড সংগ্রহ করেছিলো বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামার আগে ভাগ্য সহায়তা করে আয়ারল্যান্ডকে। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে সিরিজ রক্ষা করার সুয়োগ পায় আইরিশরা। তবে ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি তুলে ম্যাচ বাদ হওয়ার আক্ষেপে পুড়েছে মুশফিকুর রহিম।

সিরিজ জয়ের লক্ষ্যে মঙ্গলবার তৃতীয় ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছিলো বিসিবি। যেখানে প্রথম দুই ওয়ানডে দলের সদস্য আফিফ হাসান ও শরিফুল ইসলামকে তৃতীয় ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে । তবে ইজুরির কারণে দুই ম্যাচে খেলতে না পারা মিরাজকে দলে রাখা হয়েছে। সব কিছু ঠিক থাকলে শেষ ম্যাচে মাঠে নামতে পারে এই অলরাউন্ডারকে। সিরিজ জয়ের লক্ষ্যে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে তামিম ইকবাল।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পারিত্যক্ত হওয়ায় সিরিজ ড্র করার আশা বাঁচিয়ে রেখেছে আইরিশরা। তাই শেষ ওয়ানডে টাইগারদের আটকাতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে অ্যান্ডু বালর্বিনির দল। শুরুতে ভালো করেও বাংলাদেশের ব্যাটিং লাইনকে হামাতে পারছেনা আয়ারল্যান্ড। এদিকে দুই ম্যাচের দুটিতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক। রিপোর্ট: সাঈদুর রহমান
 
এসআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়