শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য কৌশল, কতটা প্রস্তুত বাংলাদেশ? ◈ অতিরিক্ত সময়ের গোলে স্পেনের জয়, বিশ্বকাপ থেকে বিদায় পর্তুগালের ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বইসহ ৩ বই রাখার নির্দেশ বাতিল ◈ ছবি মুক্তির পরপরই জি-ফাইভ থেকে ‘সাতলুজ’ অপসারণ, দর্শকদের ডাউনলোড করা সংস্করণ দেখতে আহ্বান দিলজিৎয়ের ◈ ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গরু চরাতে গিয়ে রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলা, ৩০ মিনিট আটকে রাখার পর উদ্ধারের ভিডিও ভাইরাল ◈ সমুদ্রের গুপ্তধনের খোঁজে বাংলাদেশ, যুক্তরাজ্যের নকশায় তৈরি হচ্ছে ভাসমান গবেষণাগার ◈ গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, বিলুপ্ত হলো বর্তমান সরকার ◈ প্রধানমন্ত্রী বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৫:১২ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাবর্তন অনুষ্ঠানে সাকিবকে মেডেল পরিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

সমাবর্তন অনুষ্ঠানে সাকিবকে মেডেল পরিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠের ২২ গজের ক্রিকেটে সবসময় তিনি অনন্য। এবার মাঠের বাইরের সাকিব আরও একটি স্বপ্ন পূরণ করলেন, অর্জন করলেন ভিন্ন এক কীর্তি। রোববার নিজ বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) সমাবর্তন থেকে গ্র্যাজুয়েশন সনদ গ্রহণ করেন তিনি। এর আগে বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ সেশন থেকে বিবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এআইইউবির সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সদয় সম্মতিক্রমে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি সকল গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন। এ সময় শিক্ষামন্ত্রী সাকিব আল হাসানকে মেডেল পরিয়ে দেন।

সমাবর্তনে অংশ নিয়ে সাকিব বলেন, ক্রিকেটে যখন আমার অভিষেক হয়, ক্যাপটা যখন হাতে পেয়েছিলাম তখন যেমন মনে হয়েছিলো, এত বছর পর আজ সেই একই অনুভূতি কাজ করছে। ২০০৯ সালের দিকে আমার ক্রিকেট ক্যারিয়ারের তিন বছর হয়ে যাওয়ার পরও আম্মা যখন ফোন করতেন, তখন জিজ্ঞেস করতেন আমার পড়াশোনার কী অবস্থা।

তাই শিক্ষাক্ষেত্রে এই অর্জনে নিজেকে গর্বিত মনে করছেন সাকিব। সাকিব বলেন, আজকে আমি খুশি, খুবই আনন্দিত এবং গর্বিত। অবশেষে আমার এই স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো আমার কিছু অর্জন আছে, তবে এটা সবসময় আমার স্বপ্ন ছিল।

কোচ-টিচারদের ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, আমার সকল কোচ-টিচারকে আমি ধন্যবাদ জানাই। তাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। এআইইউবিকে ধন্যবাদ জানাই, তারা সবসময় আমাকে সমর্থন করেছে। 

সাকিব আরো বলেন, খুব বেশি কিছু বলার নেই। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করি সবার জীবন সামনে এগিয়ে যাবে। শুধু একটা কথাই বলব, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন। লক্ষ্য নির্ধারণ করে সততার সাথে কাজ করবেন, আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়