শিরোনাম
◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৩, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৩, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মাদ্রিদ আইনি ব্যবস্থা নেবে বার্সেলোনার বিরুদ্ধে 

রিয়াল মাদ্রিদ -বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: অর্থের বিনিময়ে বার্সেলোনার রেফারিদের প্রভাবিত করার অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ও ক্লাবটির সাবেক দুই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া স্প্যানিশ প্রসিকিউটরদের সঙ্গে যোগ দেবে মদ্রিদের ক্লাবটি।

রেফারি-বার্সা কেলেঙ্কারি নিয়ে আলোচনার জন্য রোববার বোর্ড সভা ডেকেছিল রিয়াল। প্রসিকিউটরদের ‘গুরুতর অভিযোগ’ হিসেবে অভিহিত করা বিষয়টির জন্য বার্সেলোনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ ও স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস গত শুক্রবার বার্সেলোনার বিরুদ্ধে মামলা করার কথা জানায়। বিচারক মামলাটি গ্রহণ করবেন কি-না, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। রিয়াল বিবৃতি দিয়ে বলেছে, বিচারক মামলাটি গ্রহণ করা মাত্রই তারা স্প্যানিশ প্রসিকিউটরদের সঙ্গে যোগ দেবে। বিডিনিউজ

১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন হোসে মারিয়া এনরিকেস নেগরেইরা। ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে বার্সেলোনার পক্ষ থেকে ৭৩ লাখ ইউরো দেওয়ার অভিযোগ আছে।

বার্সেলোনার একজন কর্মকর্তা গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা ভেবেছিলেন যে প্রসিকিউটরদের কাছ থেকে এমন অভিযোগ উঠবে এবং তিনি এটিকে স্রেফ প্রাথমিক তদন্তমূলক অনুমান ছাড়া আর কিছুই নয় বলে উল্লেখ করেন।

অর্থপ্রদানের ঘটনা প্রকাশের পরপর বার্সেলোনা বিবৃতি দিয়ে বলেছিল, অতীতে তারা বাইরের একজন টেকনিক্যাল পরামর্শকের সেবা নিয়েছিল। কোনো অন্যায় সুবিধা নেওয়ার কথা উড়িয়ে দেয় তারা।

এলআরবি/এইচএ

  • সর্বশেষ