শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৩৮ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করছে সিলেট

বিপিএল ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: সিলেটের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমেই মুমিন শাহরিয়ারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে খুলনা। সিলেটের বোলিং চমকে মুখ থুবড়ে পড়ে দলটি। পাওয়ার-প্লে তে খুলনার সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ৩১ রান। 

এদিন মাঠে নেমে খুলনা ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি। প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারায় খুলনা। মাহমুদুল হাসান জয় ৪১ বলে ৪০ রান করেন। ম্যাচে জয় ও নাহিদুল ছাড়া কেউ ২০ রান পার করতে পারেনি। নাহিদুৃলের ১৭ বলে ২২ রানে ১১৩ রানের লড়াকু পুজি পায় খুলনা।

অন্যদিকে ইনজুরির কারনে মাঠে থাকলেও বোলিংয়ে আসেনি মাশরাফি। সিলেটের কিপটে বোলিংয়ের উপর চড়াও হতে পারেনি খুলনার ব্যাটিংলাইন। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাড়তি খরচ দিয়ে পাকিস্তানি দুই তারকা আমির ও ইমাদ কে ফিরিয়ে আনে সিলেট। নামের প্রতি যোগ্যতা প্রমান দিয়েছেন দুই তারকা। সিলেটের পক্ষে বোলিংয়ে ইমাদ ওয়াসিম ও রুবেল হোসেন দুটি করে এবং তানজিম হাসান সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৯ রান করেছে সিলেট।

রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়