শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৪:৫৫ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচ হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিবেন না

হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো চলে যাওয়ার পর   অনেক দিন ধরেই কোচহীন বাংলাদেশের ক্রিকেট। এই শূন্যস্থান পূরণে বেশ কয়েকজন কোচের সঙ্গে কথাও বলেছেন বিসিবির কর্মকর্তারা। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই কোচ পাবেন সাকিবরা।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, টাইগারদের সাবেক কোচ হাথুরুসিংহে আবারও ফিরবেন। তার সঙ্গে কথাও পাকা হয়েছে। কয়েক দিন আগে লঙ্কান কোচ হাথুরু সিংহে নাকি বিসিবিকে না করে দিয়েছে। বোর্ড কর্তারা এখন বলছে এখনও  কোচ চূড়ান্ত হয়নি। রোববার বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে ইংল্যান্ড সফরের আগেই কোচ পাবে ক্রিকেটাররা।

আগামী মার্চে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। লাল সবুজদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও সমানসংখ্যান টি-টোয়েন্টি খেলবে তারা। সিরিজের প্রথম ও শেষের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর জাতীয় স্টেডিয়ামে। একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সাধারণত কোনো দ্বিপাক্ষিক সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলা হয় দুই পক্ষের মধ্যে। যদিও বাংলাদেশে এসে ইংলিশরা কোনো প্রস্তুতি ম্যাচে অংশ নেবে না। এদিকে ইংল্যান্ড ও ওয়েলস বোর্ড বিসিবির আয়োজনে সন্তুষ্ট। এসব নিয়ে নিজামউদ্দিন বলেন, ইংল্যান্ড আমাদের আয়োজনে সন্তুষ্ট। তারা বাংলাদেশে এসে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়