শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ১০:০২ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিসিবিতে ৬ দিনের বেশি টিকতে পারেনি, রমিজকে কটাক্ষ ওয়াসিম আকরামের

ওয়াসিম আকরাম-রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের সম্পর্কের টানাপোড়েন সবসময়ই চলতে থাকে। জনসমক্ষেও একে অপরকে কটাক্ষ করার ঘটনা নতুন নয়। জনসমক্ষে কাঁদা ছোঁড়াছুঁড়ি থেকে একে অপরকে ছোট করে দেখানো বাদ যায় না কোনও কিছুই। এবারও এমন এক অনভিপ্রেত ঘটনায় জড়িয়ে পড়লেন দেশের ইতিহাসে দুই কিংবদন্তি ক্রিকেটার। বিশ্বকাপজয়ী ওয়াসিম আকরাম জনসমক্ষে কার্যত চাঁচাছোলা ভাবে আক্রমণ শানিয়ে বসলেন অপর বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাকে।- হিন্দুস্তানটাইমস

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম, রামিজ রাজার অপসারণের বিষয়টি নিয়ে প্রথমবার মুখও খুলেছেন। ওয়াসিমকে প্রশ্ন করা হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডে একাধিক পরিবর্তন এসেছে। আপনি তো নাজম শেঠিকে নিয়ে কথা বলেছিলেন। রমিজ রাজাকেও সরিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাতেই সাংবাদিককে থামিয়ে দেন ওয়াসিম আকরাম। তিনি প্রশ্ন করে বসেন কে? তারপরেই সাংবাদিক প্রশ্ন করে বসেন, পিসিবির চেয়ারম্যান হিসেবে রমিজ রাজাকে আপনি কেমনভাবে পর্যালোচনা করবেন?

এর উত্তরে ওয়াসিমের স্পষ্ট জবাব, দেখুন এই বিষয়টা নিয়ে আমি কথাই বলতে চাই না। ও তো মাত্র ছয় দিনের জন্য এসেছিল। এখন আবার ওর জায়গায় ফিরে গিয়েছে। নাজম শেঠির অভিজ্ঞতা রয়েছে। বিষয়টা তো এমন নয় যে শুধু ক্রিকেটারদেরকেই পিসিবির চেয়ারম্যান হতে হবে। আপনাকে ভালো প্রশাসক হতে হবে। ভালো বলিয়ে, কইয়ে হতে হবে। নাজম শেঠি সাহেব এইসব বিষয়ে খুব ভালো। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়