শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন বেলারুশ কন্যা সাবালেঙ্কা 

আরিনা সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক: বছরের প্রথম টেনিস গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককের শিরোপা জিতেছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। এটি ২৪ বছর বয়সী সাবালেঙ্কার প্রথম একক গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এমনকি এর আগে কখনও ফাইনালেও ওঠেনি সাবালেঙ্কা। বেলারুশ খেলোয়াড় কাজাখস্তানের এলেনা রাইবাকিনার বিরুদ্ধে প্রথম সেট হেরে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি। বিশ্বের ২ নম্বর সাবালেঙ্কা ম্যাচটি ২ ঘন্টা ২৮ মিনিটে জিতেছেন।

উইম্বলডন ২০২২ চ্যাম্পিয়ন আরিনা রাইবাকিনা ম্যাচের প্রথম সেট ৬-৪ জিতেছিলেন। কিন্তু সাবালেঙ্কা দ্বিতীয় সেট ৬-৩ জিতে নেন। তৃতীয় সেটও জিতে নেন তিনি। শেষ পর্যন্ত সাবালেঙ্কা ম্যাচটি জিতে নেন। খেলার ফল ছিল ৪-৬, ৬-৩, ৬-৪। শেষ সেট জিততে কঠোর পরিশ্রম করতে হয়েছে ৫ম বাছাই খেলোয়াড়কে। রাইবাকিনা চার ম্যাচ পয়েন্ট বাঁচাতে পারলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন সাবালেঙ্কা।

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩ এর সময় আরিনা সাবালেঙ্কা মাত্র একটি সেট হেরেছিলেন। সেটাও ফাইনাল ম্যাচেই। এর আগে সবকটি ম্যাচ জিতেছিলেন মাত্র দুই সেটে। সেমিফাইনালে সাবালেঙ্কা পোল্যান্ডের মাগদা লিনেটকে পরাজিত করেছিলেন। গত বছর সাবালেঙ্কা ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছালেও সেখানে হেরে যান। যদিও সাবালেঙ্কা দুইবার মহিলা ডাবলসের গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব


এলআরবি/এসবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়