শিরোনাম
◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী ◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরাজের দুর্দান্ত শতকে টাইগারদের সংগ্রহ ২৭২

মিরাজ-নাসুম

স্পোর্টস ডেস্ক: মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারের প্রথম শতক এবং মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধশতকে ভারতের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২৭২ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।

প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। এ ম্যাচ জিতলে ৭ বছর পর আবারও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে টাইগাররা। একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। পেসার হাসান মাহমুদের বদলে একাদশে ফেরেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।

ফলে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে নামে বাংলাদেশ। অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে ভারত। কুলদীপ সেন ও শাহবাজ আহমেদের পরিবর্তে একাদশে ফেরেন অক্ষর প্যাটেল ও উমরান মালিক। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওপেনিং জুটিতে পরিবর্তন আনে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু এই ম্যাচে বাংলাদেশ অধিনায়কের সঙ্গী হন এনামুল হক বিজয়।

এরপরও শুরুটা ভালো হয়নি টাইগারদের। মোহাম্মদ সিরাজের করা দ্বিতীয় ওভারে পরপর দুই বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন এনামুল হক। পরের বলে স্লিপে ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু তা ধরতে পাারেনি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সুযোগ পেয়েও তা কাজে লাগে ব্যর্থ হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফেরেন এনামুল।

দলীয় ৩৯ রানের মোহাম্মদ সিরাজের দ্বিতীয় শিকার হন লিটন দাস। ব্যক্তিগত ৭ রানের সরাসরি বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। ব্যক্তিগত ২১ রানে উমরান মালিকের বলে বোল্ড হন বাঁহাতি এই ব্যাটার। দলের বিপদের সময় বড় শট খেলতে গিয়ে আউট হন সাকিব আল হাসান (৮)।

চলতে থাকে সাজঘরে ফেরার মিছিল। সাকিবের পর মুশফিকুর রহিম আর আফিফ হোসেনকে ফিরিয়েছেন ওয়াশিংটন সুন্দর। পরপর দুই বলে মুশফিক ও আফিফকে ফেরান ডানহাতি এই স্পিনার।

খাদের কিনার থেকে দলকে টেনে তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও প্রথম ওয়ানডের নায়ক মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট বাংলাদেশের চতুর্থ শতরানের জুটি গড়েন দুজন। ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলেন মিরাজ। মাহমুদউল্লাহ রিয়াদও তুলে নেন অর্ধশতক। ডানহাতি এই ব্যাটারের এটি ২৭ তম অর্ধশতক। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস, সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ