শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় বছর পর রোববার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বাংলাদেশ

লিটন দাস ও রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদক: ছয় বছর পর ঘরের মাঠে রোববার (৪ ডিসেম্বর) ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করতে পারলেন না টাইগার অধিনায়ক লিটন দাস।

শুধু বললেন  সিরিজটা বেশ কঠিন হবে। আমাদের চেষ্টা থাকবে ভারতের বিরুদ্ধে ভালো খেলার। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের খেলার প্রশংসা করে বললেন, হোম সিরিজে ভীষণ ভালো খেলে বাংলাদেশ দল। আমার মনে হয়, এই সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

নিজ মাঠ আর দর্শকদের সমর্থনে এগিয়ে থাকবে লাল-সবুজের দল। হোম গ্রাউন্ডে অলরাউন্ড পারফরমেন্স করার লক্ষ্য নিয়ে  রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে লিটনবাহিনী। দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে  টি স্পোর্টস ও গাজী টেলিভিশন।
২০১৫ সালে শক্তিশালী ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে যা ছিল টাইগারদের একমাত্র সিরিজ জয় ।

ইনজুরিতে পড়া তামিম ইকবালের জায়গায়  এবারের  সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ওপেনার  লিটন দাস। বিশেষ করে হোম কন্ডিশনে খেলা হওয়ায় ২০১৫ সালের পারফরমেন্সের পুনরাবৃত্তি  ঘটাতে না পারার কোন কারণ দেখছেন না   লিটন।

তিনি বলেন, ভারত খুব ভালো দল এবং অনেক বিশ্বমানের খেলোয়াড় থাকার কারণে তারা শক্তিশালী। কিন্তু আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে যেকোন কিছুই ঘটতে পারে। আমি মনে করি, আমাদের  ব্যাটিং ইউনিট বেশ শক্তিশালী। এছাড়া ভালো বোলিং এবং ফিল্ডিং ইউনিট আমাদের রয়েছে।  তাদের হারাতে না পারার  কোন কারণ নেই। তবে এজন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়