শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৫:৪৪ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার হয়েই খেলতেন মেসি!

লিওনেল মেসি

খালিদ আহমেদ: বিস্ফোরক এক তথ্য প্রকাশ করেছেন স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক গিলেম বালাগ। যিনি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির জীবনী লিখেছেন।  তিনি লিখেছেন, সব ঠিকঠাক থাকলে হয়তো ফুটবলে আর্জেন্টিনা নয়, অস্ট্রেলিয়ার হয়েই খেলতে দেখা যেত মেসিকে। ম্প্রতি গিলেম বালাগ অস্ট্রেলিয়ার খেলাধুলা বিষয়ক গণমাধ্যম কিপআপের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান। ডেইলি মেইল ও মিরর

স্প্যানিশ সাংবাদিক বালাগ জানান, ১৯৮০ দশকের শেষের দিক। তখনও মেসির জন্ম হয়নি। তখন আর্জেন্টিনায় অর্থনৈতিক দুর্দশা চলছে। তখনই মেসির বাবা জর্জ ঠিক করেছিলেন অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার। টাকার দাম ক্রমশ কমছিল। কোনও চাকরি ছিল না। একে একে দেশ ছাড়ছিলেন আর্জেন্টাইনরা। অনেকেই চলে যাচ্ছিলেন ইউরোপে।

মেসির বাবা ভেবেছিলেন, এত লোক দেশ ছাড়ায় ইউরোপেও হয়তো এক সময় চাকরির সঙ্কট তৈরি হবে। তাই তিনি বিশ্বের অপর প্রান্ত অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার কথা ভেবেছিলেন। এক বন্ধুই তাকে পরামর্শ দিয়েছিলেন।

আরও কিছু দিন পরিস্থিতি দেখে নেবেন বলে মেসির বাবা থেকে যান। তার পরেই জন্ম হয় মেসির। আর্জেন্টিনার অবস্থার তখন কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু ছেলেকে নিয়ে চিন্তা ছিল পরিবারের। কারণ জন্ম থেকেই মেসি ছিলেন দুর্বল। পা দুটো রুগ্ন। তার যখন ১২ বছর বয়স, তখন বার্সেলোনায় চলে যায় তার পরিবার। বাকিটা ইতিহাস। কীভাবে বার্সেলোনায় মেসি নিজের পরিচিত পেলেন, সেই কাহিনি প্রায় সবারই জানা। সম্পাদনা: এল আর বাদল

কেএ/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়