শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৭:২৫ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবাহনীকে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে শেখ রাসেল

ফুটবলের ফাইনালে শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক: অনেক কষ্টের জয়ে শেখ রাসেল স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। 
বুধবার (৩০ নভেম্বর) প্রথম সেমিফাইনালে আবাহনী লিমিটেডকে ৩-২ গোলে হারিয়েছে তারা। একটি করে গোল করেছেন চার্লস দিদিয়ের, এমফন উদোহ ও তিমুর তালিপোভ। আবাহনীর হয়ে গোল করেন পিটা নোরাহ ও ড্যানিয়েল কলিন্দ্রেস।

মুন্সীগঞ্জে আবাহনীর বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে শেখ রাসেল। ম্যাচজুড়েই ছন্দময় ফুটবল খেলেছেন জামাল ভুঁইয়ারা। পাসিং ফুটবলে পসরা সাজিয়ে আবাহনীকে চাপে ফেলে দেন। ৩১ মিনিটে পেয়ে যায় কাক্সিক্ষত গোলের দেখা। এমফনের কর্নারে দূরের পোস্ট থেকে মনির হেডে বল বাড়িয়ে দেন গোলমুখে। সেখান জটলার মধ্য থেকে হেডে লক্ষ্যভেদ করেন চার্লস দিদিয়ের। 

বিরতি থেকে ফিরেই দারুণ সুযোগ তৈরি করেছিলেন জামাল ভুঁইয়া। সতীর্থের থ্রু পাস ধরে বক্সে ঢুকে গোলের উদ্দেশ্যে শটও নিয়েছিলেন জামাল; কিন্তু জায়গা ছেড়ে বের হয়ে এসে আটকে দেন আবাহনী গোলরক্ষক প্রীতম। ৫৪ মিনিটে এমফন উদোহর ঝলকে ব্যবধান বাড়িয়ে নেয় শেখ রাসেল। আবাহনীর অর্ধে ডিফেন্ডার মোহাম্মেদ ইউসেফের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের মাপা শটে প্রীতমকে পরাস্ত করেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড।  

৬৪ মিনিটে আবাহনীর হয়ে এক গোল শোধ দেন পিটার নোরাহ। বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৬৭ মিনিটে অল্পের জন্য গোল পায়নি রাসেল। এমফন উদোহর প্রচেষ্টা গোলপোস্টে বাধাপ্রাপ্ত হয়। তবে ৭২ মিনিটে আর কোনো ভুল করেনি শেখ রাসেল।

এমফন উদোহর ফ্রি কিকে হেডে গোল করেন উজবেকিস্তানের ডিফেন্ডার তিমুর তালিপোভ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় আবাহনী। স্পট কিক থেকে আবাহনীর ব্যবধান কমান ড্যানিয়েল কলিনন্দ্রেস। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়