শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০১:৩৯ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন রোনালদোর পা ছুঁয়ে নিজের পায়ে লাগালেন রদ্রিগো?

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ব্রাজিলের জয়জয়কারের মধ্যে সাড়া জাগানিয়া এক ঘটনা দেখেছে বিশ্ব ফুটবল। সুইজারল্যান্ডের বিপক্ষে দলের একমাত্র গোলে অ্যাসিস্ট করা রদ্রিগো ম্যাচ শেষে কিংবদন্তি তারকা রোনালদো নাজারিও সঙ্গে যুক্ত হয়েছিলেন এক সাক্ষাতকারে। অনুষ্ঠান শেষে দেখা যায় রোনালদোর পায়ের স্পর্শ নিয়ে নিজের পায়ে ছুঁইয়েছেন ব্রাজিলিয়ান এই উঠতি তারকা। তিনি মনে করেন রোনালদোর পায়ের জাদু বদলে দেবে তাকেও। যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছে। সময় অনলাইন

দু'বারের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার রোনালদো নাজারিও। কিংবদন্তির মুখোমুখি বসে আছেন হালের জনপ্রিয় ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগো। রদ্রিগোর চোখেমুখে কি আনন্দ, কি উদ্দীপনা। আধুনিক ফুটবলে আক্রমণভাগে যার ধার তৈরি করেছে নতুন দৃষ্টান্ত। নতুন প্রজন্মের কাছে রোনালদো নাজারিও নামটি আইকন।

বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখছেন চার কিংবদন্তি। কাফু, রোনালদো নাজারিও, রবার্তো কার্লোস, কাকা দেখেছেন রদ্রিগো-ভিনিদের পায়ের জাদু। যাদের উপস্থিতি ম্যাচের রোমাঞ্চ বাড়িয়েছে কয়েকগুণ। নিশ্চয়ই মাঠের খেলায়ও আত্মবিশ্বাস বাড়িয়েছে তরুণদের। ম্যাচের ৮৫ মিনিটে এমনই এক চিত্র দেখল ফুটবল বিশ্ব ।

সুইজারল্যান্ডের বিপক্ষে বদলি নামা রদ্রিগোর পাস থেকে ক্যাসেমিরোর জয়সূচক গোলের দেখা পেয়েছে সেলেসাওরা। ম্যাচ শেষ করে পায়ে বুট, গায়ে জার্সি পরেই দু'বারের বিশ্বকাপ জয়ী রোনালদোর সঙ্গে সাক্ষাতকারে বসে যান রদ্রি। সেখানেই জমে ওঠে ফুটবলের নানা গল্প। রোনালদো শোনান নিজের ফুটবল যাত্রার ৯৪ বিশ্বকাপের নানা স্মরনীয় ঘটনা।

সাক্ষাতকারের পর গুরুতুল্য রোনালদোর সঙ্গে হাত মিলিয়েছেন রদ্রিগো। শুধু তাই নয় বিশ্বজুড়ে সাড়া ফেলেছে ভিন্ন এক দৃশ্য। নিজের দু’হাত ছুইয়েছেন কিংবদন্তীর পায়ে। এরপর রদ্রিগো সেই হাত নিয়ে নিজের পায়ে মুছে নিলেন। যেন রোনালদোর পায়ের জাদু নিয়ে নিলেন রদ্রিগো। ব্রাজিলিয়ান এই উঠতি তারকার এমন আচরণে হেসে ওঠেন রোনালদো। নাজারিওর দেখানো পথেই যে এখন হাটছেন রদ্রি। তাই, রদ্রি রোনালদোর প্রতি শ্রদ্ধার্ঘেই তৈরি করেন এমন পরিস্থিতি।

এমএএস

  • সর্বশেষ