শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৪:৩৯ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৯৮ সালের পর থেকে বিশ্বকাপের গ্রুপপর্বে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল

ঝুমুরী বিশ্বাস: ব্রাজিল নিজেদের প্রথম দুই ম্যাচেই তুলে নিলো অনায়াস জয়। প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারানোর পর সোমবার রাতে তারা সুইজারল্যান্ডকে হারিয়েছে ১-০ গোলের তে। জাগোনিউজ

এই জয়ে এক ম্যাচ বাকি রেখেই দ্বিতীয়পর্বে পা রেখেছে তিতের ব্রাজিল। সেইসঙ্গে গড়েছে অনন্য এক রেকর্ড। বিশ্বকাপের গ্রুপপর্বে এ নিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইলো লাতিন আমেরিকার পরাশক্তিরা। ব্রাজিল ছাড়া আর কোনো দলের টানা এত ম্যাচ অপরাজিত থাকার নজির নেই।

সবশেষ ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপপর্বে হেরেছিল ব্রাজিল। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলের পরাজয় দেখতে হয় সেলেসাওদের। এরপর ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ বিশ্বকাপে গ্রুপপর্বে ১৫ ম্যাচে অপরাজিত থাকে ব্র্রাজিল। 

চলতি কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে হারিয়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে তিতের দল। এবার সুইজারল্যান্ডকে হারিয়ে ছাড়িয়ে গেলো সবাইকে।

সোমবার (২৮ নভেম্বর) রাতে স্টেডিয়াম ৯৭৪-এ সুইসদের বিপক্ষে জয়টা অবশ্য সহজ ছিল না ব্রাজিলের। পুরো ম্যাচ দাপট দেখিয়ে খেললেও গোল বের করতে পারছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ক্যাসেমিরোর একমাত্র গোলে জয় পায় তারা। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়