শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ১২:১০ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমারের চোখে কাসেমিরো বিশ্বসেরা: একমত তিতে

তিত- নেইমার

স্পোর্টস ডেস্ক: কিছুতেই ভাঙা যাচ্ছিল না সুইজারল্যান্ডের রক্ষণ। একের পর এক আক্রমণ ব্যর্থ হয়ে যাচ্ছিল গোলমুখে এসে। সুযোগও নষ্ট হচ্ছিল। সেই সঙ্গে ব্রাজিলের খেলাও যেন কিছুটা ছন্দ হারিয়েছিল। মাঝেমধ্যে তো শঙ্কাও পেয়ে বসছিল, সুইসরা না আবার গোল করে বসে মাঠে নেই নেইমার। রক্ষণে নেই দানিলো। ৯৭৪ স্টেডিয়ামে সমর্থকদের মুখে হাসি ফোটানো যাবে তো শেষ পর্যন্ত। সমকাল, রাইজিংবিডি

ম্যাচের ৮৩ মিনিটে দলের ত্রাতা হয়ে এলেন কাসেমিরো। ১-০ গোলের জয় নিয়ে কাতার বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে ব্রাজিল। প্রথমার্ধ গোলশূন্য কাটানোর পর ম্যাচের শেষ দিকে কাসেমিরোর গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।

ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন দলের সেরা তারকা নেইমার। তবে ম্যাচ জয়ের পর দলের সতীর্থকে অভিনন্দন জানাতে ভুল করলেন না তিনি। ম্যাচের পর টুইটারে কাসেমিরোকে নিয়ে পোস্ট দেন নেইমার। লিখেছেন, দীর্ঘ সময় ধরেই কাসেমিরো নিজেকে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রমাণ করে আসছে।

সংবাদ সম্মেলনে তিতের কাছে জানতে চাওয়া হয়, নেইমারের মতামতের সঙ্গে তিনি একমত কি না। উত্তরে কোচ বলেন, অভ্যাসবশত আমি সবসময় অন্যদের মতামতকে সম্মান করি এবং সেটা নিয়ে মন্তব্য করি না। কিন্তু আমি আজ সেটা করবো। আমি একমত নেইমারের সঙ্গে। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

জেবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়