শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৯:৫২ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার বন্ধ, হতাশ সমর্থকরা

ফুটবল বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: চলমান কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখায় সৌদি আরব। দেশটির সেই ঐতিহাসিক জয়ের ম্যাচই দেখতে পারেনি সৌদি আরবের দর্শকরা। ঢাকাপোস্ট

এ নিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটি উল্লাসে মেতে উঠলেও এখন খবর বের হয়েছে যে, খোদ সৌদি আরবেই সম্প্রচার হচ্ছে না চলমান ফিফা ফুটবল বিশ্বকাপ। এমনকি সম্প্রচার বন্ধের কোনও কারণও সামনে আনা হয়নি বলেই শোনা যাচ্ছে। শনিবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। 

সৌদি আরবের গ্রাহকদের বরাত দিয়ে শনিবার (২৬ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম কোনও ধরনের ব্যাখ্যা ছাড়াই সৌদি আরবে সম্প্রচার বন্ধ করে দিয়েছে বলে মনে হচ্ছে।

এএফপি বলছে, সৌদি আরবে ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে রয়েছে টড টিভি। এটি কাতারি সম্প্রচারকারী বেইন (নবওঘ) মিডিয়া গ্রুপের মালিকানাধীন। সৌদি আরবসহ পাঁচটি উপসাগরীয় দেশের মধ্যে সংকটের সময় টড টিভি সৌদিতে নিষিদ্ধ ছিল। তবে ২০২১ সালের অক্টোবরে ফের এই প্ল্যাটফর্মকে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সম্প্রচারের অনুমতি দেওয়া হয়।

সংবাদমাধ্যম বলছে, চলতি ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে সৌদি আরব। আর্জেন্টিনাকে হারিয়ে দেয় তারা। কিন্তু সেই ম্যাচ নাকি সে দেশের লোকেরা দেখতেই পাননি। সৌদি আরবে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার বন্ধ বলে খবর বের হওয়ার পর এই তথ্য সামনে আসে। এই ঘটনায় বিরক্ত সৌদি আরবের বাসিন্দারা।

মূলত বিশ্বকাপের উদ্বোধনের পর থেকেই সৌদি আরবে সম্প্রচারে সমস্যা শুরু হয়। এই সমস্যার মাঝে সম্প্রচারকারী সংস্থা বেইন নিজেদের অংশীদার এবং গ্রাহকদের পাঠানো একটি বিবৃতিতে জানিয়েছে, ‘সৌদি আরবে বিশ্বকাপের সম্প্রচারে সমস্যা হচ্ছে। সমাধান এই মুহূর্তে আমাদের হাতের বাইরে। এই বিষয়ে পরবর্তী তথ্য জানিয়ে দেওয়া হবে। রিপোর্ট:ঝুমুরী বিশ্বাস

জেবি/এএ

  • সর্বশেষ