শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০২:১৩ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৯:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার ক্রাশ লিওনেল মেসি: জাহানারা আলম

স্পোর্টস ডেস্ক: মেসি আমার ক্রাশ। ওকে দেখেই আমি আর্জেন্টিনার ভক্ত। প্রিয় দলের প্রতি এভাবেই সমর্থনের কথাগুলো বলেছেন বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলম। নিজের ভেরিফাইড আইডিতে আর্জেন্টিনার জার্সি পরে ছবি পোস্ট করেছেন এই ক্রিকেটার। প্রথম আলো

আমরা জানি, আপনি আর্জেন্টিনার সমর্থক। কিন্তু আপনার দলের শুরুটা তো ভালো হলো না আমি ৯ বছর বয়স থেকে খেলাধুলায়। ক্রিকেটার হওয়ার আগে সব ধরনের খেলাই খেলতাম। ভালো অ্যাথলেট ছিলাম, ফুটবলও খেলেছি। ১১ বছর বয়সেই খুলনায় ঘরোয়া ফুটবল খেলি। মজার ব্যাপার হলো, আমি প্রথম টিভি সাক্ষাৎকার দিয়েছিলাম ফুটবলার হিসেবে, ২০০৪ সালে। তো ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল এল। তখন থেকেই মেসিকে ভালো লাগে, তারপর আর্জেন্টিনা।

আর্জেন্টিনার সমর্থক হয়েছেন তাহলে শুধু মেসির কারণে মেসির খেলা দেখতে দেখতেই আর্জেন্টিনার প্রতি ভালো লাগা কাজ করেছে। সেখান থেকেই মেসি আমার ক্রাশ। তার খেলাই সবচেয়ে বেশি ভালো লাগে। আরও অনেকের খেলা ভালো লাগে। রোনালদো তো ড্যাম স্মার্ট। সবাই বলে ক্রাশ হলে তো রোনালদো হওয়া উচিত। তাহলে মেসি কেন?

আসলে আমার ভালো লাগাগুলো একটু ভিন্ন। আমার সবকিছু মিলিয়ে ভালো লাগে। আর্জেন্টিনা ভালো লাগে শুধু মেসির জন্য। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়