শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ১২:১৮ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ বিশ্বকাপে গোল করে অনন্য ইতিহাস গড়লেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক: রোনালদো বিশ্বকাপে এসেছেন আর বিশ্বকাপের হেডলাইন হবেন না তা কি করে হয়! বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দলের সবটুকু আলো কেড়ে নিয়েছেন এই পর্তুগিজ ফুটবলার। করেছেন বিশ্ব রেকর্ডও। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা ৫টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো। জাগো অনলাইন

বিশ্বকাপ শুরুর আগেই রেকর্ডটা হাতছানি দিচ্ছিল তাকে। ঘানা তুলনামূলক সহজ প্রতিপক্ষ হওয়ায় তাই সবাই আশাবাদী ছিল রোনালদো সেই অধরা রেকর্ড নিজের করে নিবেন। ম্যাচের ৬৪ মিনিটে রোনালদোকে ডিবক্সে ফাউল করে রোনালদোকে পেনাল্টি উপহার দেন সালিসু।

স্পট কিক থেকে রোনালদোর ঠান্ডা মাথার ফিনিশ তাকে পাইয়ে দেয় বিশ্বকাপের অধরা সে খেতাব। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২২ বিশ্বকাপে গোল করে টানা ৫ বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবমিলিয়ে বিশ্বকাপে তার গোল করা সংখ্যা দাঁড়ালো আটে।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়