শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২, ০৫:৪৪ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২২, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল নিয়ে বাংলাদেশের প্রথম ইংরেজি গান

লেখক অনুরূপ আইচ ও গায়ক সানিয়াত সাত্তার

স্পোর্টস ডেস্ক: কাতারে ফুটবলের সর্বোচ্চ এই আসর শুরুর আগে উন্মাদনা বাড়াতে আন অফিসিয়াল থিম সং করেছেন নন্দিত লেখক অনুরূপ আইচ ও গায়ক সানিয়াত সাত্তার। গানটির শিরোনাম ‘দ্য গেম অব লাইফ।

এই প্রথম বাংলাদেশ থেকে ইংরেজি ভাষায় ফুটবল নিয়ে গান তৈরি করা হয়েছে। অস্ট্রেলিয়ান মিউজিক কাউন্সিল থেকে বিশ্বের নামিদামী ২৮০টি ডিজিটাল প্লাটফর্মে গানটি অবমুক্ত করা হয়েছে। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন সানিয়াত সাত্তার। আরটিভি

সানিয়াত বলেন, বিশ্বকাপ উপলক্ষে ফুটবল নিয়ে ইংরেজি গানটি করার পরিকল্পনা করেছিলেন জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ। তার লেখা এই গানটি আমি সুরের প্রয়োজনে কিছু শব্দ ও বাক্য সংযোজন-বিয়োজন করে পরিবেশন করেছি। ফুটবল নিয়ে আমাদের থিম সংটি আন্তর্জাতিক প্লাটফর্ম থেকে প্রকাশিত হওয়ায় আশা করছি, বিশ্বের অনেক দেশের শ্রোতাদের কাছে পৌঁছে যাবে বাংলাদেশের এই গান। এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের।

অন্যদিকে অনুরূপ আইচ বলেন, বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশ থেকে আমার লেখা আরও দুটি গান প্রকাশ পাবে। তার একটি গান বিশ্বনন্দিত ফুটবলার মেসিকে নিয়ে। অন্য গানটির নাম ব্রাজিল বনাম আর্জেন্টিনা। আন্তর্জাতিকভাবে প্রকাশিত আমাদের ইংরেজি গান গেম অব লাইফ নিয়ে আমি বেশ উৎফুল্ল। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস, সম্পাদনা: এল আর বাদল

জেবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়