শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০৮:৫৪ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দলের হযবরল অবস্থা

সাকিব আল-হাসান

স্পোর্টস ডেস্ক: অধিনায়ক সাকিব আল-হাসান আর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে ছাড়াই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে সাকিব দলের সাথে মাঠে নামবেন, তবে অনুশীলনে তাকে পাচ্ছে না টাইগাররা। তিনি ক্রাইস্টচার্চ পৌঁছাবেন ৬ অক্টোবর। আর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে দলের সাথে যোগ দেবেন ৯ অক্টোবর। প্রথম দু’টি ম্যাচ মিস করবেন তিনি। যমুনাটিভি

এখন বাংলাদেশ ক্রিকেট দলের সমার্থক যেন ‘হ-য-ব-র-ল’ বাগধারা। দল বিশ্বকাপ খেলতে রওনা হয়ে গেছে কিন্তু ফটোসেশন নেই, আনুষ্ঠানিক প্রেস মিট নেই, দলের সাথে অধিনায়ক নেই, নেই পেস বোলিং কোচও। এ যেন নেই এর মেলা।

১ অক্টোবর শেষ হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। কিন্তু সাকিব আল হাসানকে পেতে অপেক্ষা আরও ৫ দিনের। বিসিবি বলছে, ৬ অক্টোবর দলের সাথে যোগ দেবেন তিনি। অথচ পরদিনই ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পাকিস্তানের সাথে ম্যাচ। এর আগে, দলের সাথে অনুশীলন না করেও মাঠে নেমেই ম্যাচসেরা হওয়ার ঘটনা আছে সাকিবের ক্যারিয়ারে। কিন্তু একরাতে কি আর পুরো টিমকে পড়তে পারবেন অধিনায়ক? দলের সাথে মানসিক সমন্বয় কি হবে ক্যাপ্টেনের? নিউজিল্যান্ডের মাটিতেই পুরো তিন দিন অনুশীলন করবে দল, সেখানেও থাকছেন না তিনি।

উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তার বক্তব্য পাওয়া যাবে কিনা, সেটি নিয়েও আছে অনিশ্চয়তা। একসাথে অনুশীলন আর একসাথে বসে গেমপ্ল্যান করার বিকল্প কি আর কিছু হতে পারে? দল তাই চাতকের মতো অপেক্ষায় সাকিবের! কখন আসবেন তিনি, কখন বলবেন তার কথা!

অধিনায়কের অবর্তমানে দলের আরও একটি বড় সংকটের জায়গা পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের অনুপস্থিতি। সবশেষ আমিরাত সিরিজেও দলের সাথে ছিলেন না তিনি। টিকিট জটিলতায় নাকি তার দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ড যেতে দেরি হচ্ছে। বিসিবি বলছে, ৯ অক্টোবর দলের সাথে যোগ দেবেন তিনি। ততদিনে ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচ খেলে ফেলবে বাংলাদেশ দল। অথচ এই মূহূর্তে সবচেয়ে বেশি দরকার ছিল পেস বোলিং কোচের। কেননা দলের পেসাররা নেই সেরা ফর্মে। সম্পাদনা: এল আর বাদল