শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৯ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের পর্দা উঠছে শনিবার

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ

এল আর বাদল: সাত দেশের অংশগ্রণে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের অস্টম আসরের পর্দা উঠছে শনিবার (১ অক্টোবর)। সিলেট স্টেডিয়ামে সকাল ৯টায় উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু হবে নবাগত থাইল্যান্ডের বিরুদ্ধে।  দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। রোমাঞ্চকর এই টুর্নামেন্টে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চান এশিয়া কাপের শিরোপা অক্ষুণ্ন রাখতে। 

বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের নারীরা এই মুহূর্তে দারুণ ছন্দে আছেন। আরব আমিরাত থেকে দেশে ফিরে নারী সেনারা বিশ্রামও পাননি। মঙ্গলবার দেশে ফিরে বুধবার পাড়ি জমাতে হয় সিলেটে। সুরমা পাড়ের দেশেই বসছে নারী ক্রিকেটে এশিয়ার সর্ববৃহৎ আসর।

কিছুদিন আগে আরব আমিরাতে শেষ হয়েছে ছেলেদের টি-টোয়েন্টি এশিয়া কাপ। ওই আসরে সাকিব আল হাসানদের ভরাডুবি হয়েছে। ক্রিকেট প্রেমীদের সেই হতাশা কাটিয়ে উঠতে নারী এশিয়া কাপ জয় করতে চান নিগার সুলতানা। এই অধিনায়ক বলেন, বিশ্বকাপের বাছাই খেলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এ বিজয় আমাদের কাছে এখনো তরতাজা। জয়ের এই ধারাবাহিকতাই বজায় রেখে শিরোপা জিততে চাই। তবে এশিয়া কাপের এই আসরে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে শক্ত প্রতিপক্ষ মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক। 

এবারের আসরে বাংলাদেশ ছাড়া অন্য ৬টি দল হচ্ছে- ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের পরের ম্যাচ ৩ অক্টোবর, যেখানে পাকিস্তানের বিপক্ষে নামবে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। ৬ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে, ৮ অক্টোবর ভারতের বিপক্ষে, ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ও ১১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। রাউন্ড রবীন লিগ শেষে সেরা চারদল পা রাখবে সেমিফাইনালে। ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচ দুটি। ফাইনাল মাঠে গড়াবে ১৫ অক্টোবর। 

  • সর্বশেষ