শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০২ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমান নারী ক্রিকেট দলের আত্মপ্রকাশ, অধিনায়ক রাউজানের সৈয়দা হেয়াম

ওমান নারী ক্রিকেট দলের অধিনায়ক রাউজানের সৈয়দা হেয়াম

ফোরকান মাহমুদ, ওমান: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রথম বারের মত বাংলাদেশ নারী ক্রিকেট দল গঠিত হয়েছে। সম্প্রতি গঠিত এ নারী ক্রিকেট দলে চট্টগ্রামের রাউজানের মেয়ে ওমানের ব্রিটিশ স্কুলের হেড গার্ল সৈয়দা হেয়ামকে অধিনায়ক করে ১১ সদস্যের ওমানে প্রথম এই নারী ক্রিকেট দলটি গঠন করা হয়।

সৈয়দা হেয়াম চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম কদলপুর গ্রামের সৈয়দ মতিউল্লাহ মিয়াজীর বাড়ীর ওমান প্রবাসী ব্যবসায়ী চট্টগ্রাম সমিতি ওমানের সহসভাপতি এস এম জসিম উদ্দিন ও শামীমা আকতার দম্পতির বড় মেয়ে।

উল্লেখ্য, সৈয়দা হেয়াম ওমানের বৃটিশ স্কুলের হ্যাড গার্ল ও স্কুল লিডার এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে এ লেভেল পরীক্ষায় টপ রেজাল্ট নিয়ে সম্প্রতি ওমান ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় শতভাগ সফলতার সাক্ষর রেখে ভর্তি হয়েছেন। ওমানের শিক্ষার্থী এ বাঙ্গালী মেয়েটি ভবিষ্যতে মানবিক চিকিৎক হওয়ার স্বপ্ন দেখেন।

গঠিত বাংলাদেশ ক্রিকেট ক্লাব নারী দল

সম্প্রতি ওমান ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ইনডোর ব্যাস নারী ক্রিকেট টুর্নামেন্টে সৈয়দা হেয়ামের নেতৃত্বে অংশগ্রহণ করেছে। গঠিত এ নারী দলে অন্যান্যদের মধ্যে জায়গা পেয়েছেন, মিম, ফাইজা, সিম, দোয়া, মানসা, ইসতেসাম, রাইনা, জাইমা, ওয়াফা ও সোহানা।

ওমান ক্রিকেট ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশী তরুণীরা ভারত ও নিউজিল্যান্ডের নারীদের বিরুদ্ধে তাঁদের ক্রিকেট প্রতিভা দেখানোর চেষ্টা করে।

বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সি,আই,পি এবং আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুর রহমান সি,আই,পি, জানান, বাংলাদেশের মেয়েরা সেদিনের ম্যাচে অল্প সময়ের প্রস্তুতিতে তাঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিল। নারী দলকে অভিনন্দন জানিয়ে তাঁরা জানান, আশা করছি ভবিষ্যতে এ দল আরো ভালো খেলে ওমানের মাটিতে দেশের সম্মান বৃদ্ধি করবে।

টূর্নামেন্ট চলাকালে উপস্থিত ছিলেন, নারী দলের কোচ মোহাম্মদ জহিরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ ফাহাদ, টিম ম্যানেজার কাজী মুহাম্মদ রাশেদ, চট্টগ্রাম সমিতি ওমানের সহ-সভাপতি এস, এম জসিম উদ্দীন, মোহাম্মদ মোরশেদুল আলম, যুগ্ম সাধারণ-সম্পাদক পারভেজ মোহাম্মদ আমানুল্লাহ চৌধুরী বাবলু সি,আই,পি, চট্টগ্রাম সমিতি ওমানের কাযর্নিবাহী সদস্যসহ কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান।

সৈয়দা হেয়ামের বাবা এস এম জসিম উদ্দিন একজন সফল ব্যবসায়ী ও সমাজ সেবক। দীর্ঘ তিন দশক ধরে তিনি ওমানে স্বপরিবারে বসবাস করে আসছেন। বাংলাদেশের অথনৈতিক উন্নয়ন ভাবনা মাথায় নিয়ে প্রায় অধর্শত বাংলাদেশীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। উন্নত সমাজ বিনির্মানে বিশ্বাসী এ মানুষ দেশে ও বিদেশে মানবতার সেবায় নিরব ভাবে কাজ করে যাচ্ছেন।

সৈয়দা হেয়ামের সমৃদ্ধি ও মানবিক চিকিৎক হয়ে যেন মানুষের সেবা করতে পারে সেজন্য তার বাবা-মা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ