শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:২৩ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকালে দেশে এসেছে নারী ক্রিকেট দল

নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে এসেছে নারী ক্রিকেট দল। আজ সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের বহন করা বিমানটি অবতরণ করে। জাগো নিউজ

দেশে ফিরে খুব একটা বিশ্রামেরও সময় পাবেন না নিগার সুলতানা জ্যোতি, রোমানা আহমেদ, সালমা খাতুনরা। কেননা মাত্র তিনদিন পরই ঘরের মাঠে শুরু হতে চলেছে নারী এশিয়া কাপের অষ্টম আসরের খেলা।

বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। এর আগে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকেও হারায় নিগার সুলতানা জ্যোতির দল।

সেই সাফল্যের সুখস্মৃতি নিয়ে এবার এশিয়া কাপ খেলতে যাবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে নারী এশিয়া কাপের অষ্টম আসর।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশ দল। সবগুলো ম্যাচই হবে সিলেটের মাঠে। সাত দলের অংশগ্রহণে ২৪ ম্যাচের এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩ অক্টোবর সকাল ৯টায় বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ৬ অক্টোবর মালয়েশিয়া, ৮ অক্টোবর ভারত, ১০ অক্টোবর শ্রীলঙ্কা ও ১১ অক্টোবর আরব আমিরাতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে জ্যোতির দল।

এশিয়া কাপের জন্য তারকা পেসার জাহানারা আলম ও টপঅর্ডার ব্যাটার ফারজানা হক পিঙ্কিকে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এছাড়া দলে ফিরেছেন ফারিহা ইসলাম তৃষ্ণাও।

এশিয়া কাপে বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, সোহালি আক্তার।

স্ট্যান্ড বাই: মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া, রাবেয়া খান। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়