শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫৩ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বিশ্বকাপ জয়ের দারুণ সম্ভাবনা আছে ব্রাজিল-আর্জেন্টিনার: কাকা

কাকা /ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: সবশেষ ২০০২ আসরে বিশ্বকাপ জেতে ব্রাজিল। সেবার দলটিতে ছিলেন তখনকার ফুটবল সুপারস্টার কাকা। এরপর থেকে ল্যাতিন আমেরিকায় আর সোনালি ট্রফি যায়নি।

এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। এবার কী ব্রাজিল অথবা আর্জেন্টিনা সেই খরা ঘোচাতে পারবে? সাধের শিরোপা জিততে পারবে তারা? সম্প্রতি এ প্রশ্ন করা হয় কাকাকে। 

জবাবে তিনি যা বলেছেন তাতে মহাখুশি হতে পারেন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা। দ্য মার্কাকে সাবেক ব্রাজিলীয় ফুটবলার বলেছেন, ২০২২ কাতার বিশ্বকাপ জেতার দারুণ সম্ভাবনা আছে দুই দলেরই।

কাকা বলেন, আমি তাই আশা করি। তবে ইউরোপিয়ান ফুটবল খুব ভালো। ইতোমধ্যে আমাদের পথে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। উয়েফা নেশন্স লীগের জন্ম হয়েছে। ফলে ইউরোপের বড় দলগুলোর সঙ্গে আমরা বেশি প্রীতি ম্যাচ খেলতে পারছি না। আমাদের যা কম প্রতিযোগিতামূলক করে তুলছে। যদিও ল্যাতিন আমেরিকা প্রতিটি ম্যাচ জিতেছে ব্রাজিল।

তিনি বলেন, যে কারণে পরিপূর্ণ দল হয়ে গড়ে উঠতে পারছে না ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এটা সত্য, বিশ্বকাপে দুটি দলই ভালো করে। এবার উভয় দলেরই বিশ্বমানের খেলোয়াড় আছে। 

বিশ্বকাপজয়ী ফুটবলার বলেন, আমি আর্জেন্টিনাকে খুব পছন্দ করি। তারা খুবই পরিপক্ব দল। তাদের ভালো মানের কোচ আছে। সংক্ষেপে বলতে গেলে, ব্রাজিল ও আর্জেন্টিনা উভয়েরই বিশ্বকাপ জয়ের ব্যাপক সম্ভাবনা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়