শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৭ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হলো শেখ রাসেল জুনিয়র দাবা টুর্নামেন্ট

শেখ রাসেল জুনিয়র দাবা টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে  রাজধানীতে আজ শুরু হয়েছে শেখ রাসেল জুনিয়র দাবা প্রতিযোগিতা। বাসস

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে রাজধানীর শহীদ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কে এম শহিদুল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাংগঠনিক সচিব  ও ঢাকা দক্ষিণ  সিটি করপোরেশনের  ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন। দুই দিন ব্যাপী এ প্রতিযোগিতায় মোট ৩৫০ জন খুঁদে দাবাড়ু অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্রের জন্মদিন ১৮ অক্টোবর  দিনটিকে  সরকার গত বছর  শেখ রাসেল  দিবস হিসেবে ঘোষণা করে।

দীর্ঘদিন যাবত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ১৮ অক্টোবর দিবসটিকে শেখ রাসেল দিবস হিসেবে পালনের দাবী  জানিয়ে আসছিল। যার প্রেক্ষিতে ২০২১ সালের ২৩ আগস্ট সরকারের আইসিটি বিভাগের প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর থেকেই যথাযোগ্য মর্যাদায় দেশে  ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারী  ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিকও রাজনৈতিক সংগঠন  বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। শেখ রাসেল  ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের  চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের বেশিরভাগ সদস্যসহ নৃশংসভাবে নিহত হন। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়