শিরোনাম
◈ দ্বিতীয় বিয়ে ঠেকাতে ডিজিটাল নজরদারি: অনলাইনে মিলবে আগের বৈবাহিক তথ্য ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩৬ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিতে রাত ৯টায় বাংলাদেশ-থাইল্যান্ড মুখোমুখি  

মাকসুদ রহমান : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বে প্রথম সেমিফাইনালে শুক্রবার রাত ৯টায় থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর আগে বিকাল ৫টায় প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। ক্রিকইনফো

এছাড়াও পঞ্চম স্থান নির্ধারণী খেলায় বিকাল পাঁচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড আর সপ্তম স্থান নির্ধারণী খেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। 

বাছাই পর্বে নিজেদের প্রথম দুই খেলায় আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিলো বাংলাদেশ, পরে নিজেদের শেষ খেলায়ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় নিগার সুলতানা জ্যোতিবাহিনী।

অপর দিকে থাইল্যান্ড স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে টুর্নামেন্ট শুরুর পর নিজেদের দ্বিতীয় খেলায় জিম্বাবুয়ের কাছে হেরে হোচট খায়।

পরে নিজেদের তৃতীয় ও শেষ খেলায় পাপুয়া নিউগিনিকে ১২ রানে হারিয়ে বি গ্রুপ থেকে রানার আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে থাইল্যান্ড।  সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ