শিরোনাম
◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ শরীরে পুরুষ হরমোনের আধিক্য, দুই বাংলাদেশি অ্যাথলেট স্থায়ীভাবে নিষিদ্ধ ◈ ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের প্রধান নির্বাচকের দৌড়ে জহির খান ◈ বিভ্রান্ত করবেন না, সঠিক পরিকল্পনা আনুন বাস্তবায়ন করব: বিরোধীদলের উদ্দেশে প্রধানমন্ত্রী ◈ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে বাড়ছে সঞ্চয়, জুনে নতুন হিসাব ১ লাখ ১৮ হাজার ◈ শেখ মুজিবকে হত্যার আগে অস্থির ছিল বাংলাদেশ, ঘটেছিল যেসব ঘটনা ◈ গুলিভর্তি ব্যাগ নিয়ে শাহজালাল বিমানবন্দর পার আশিয়ান গ্রুপের চেয়ারম্যান, দায়িত্বে থাকা দুই স্ক্রিনারের বিরুদ্ধে শাস্তির সুপারিশ ◈ বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১১:৩৮ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদর দপ্তরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট।

বুধবার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে আজ সেনা সদর দপ্তরে এই বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর), চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-সহ মোট তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে।

এই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’ এবং সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় ঢাকায় অবস্থিত বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা চরমভাবে জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০টি থানায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ও র্যা ব সদস্যের পাশাপাশি বুধবার ভোর থেকে হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়-সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই সেনা মোতায়েনের অনুরোধ ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়