শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:২৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওপেনিং জুটিতে বাবর-রিজওয়ানের বিশ্ব রেকর্ড

ওপেনিং জুটিতে বাবর-রিজওয়ানের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের বিশ্ব রেকর্ড গড়া জুটিতে জয় পেয়েছে পাকিস্তান। ২০৩ রানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটি গড়েছেন তারা। বাবর ৬৬ বলে ১১০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। আর রিজওয়ান অপরাজিত ছিলেন ৫১ বলে ৮৮ রানে। বিডি প্রতিদিন

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে ওপেনিং জুটিতে ২০০ রান তাড়া করে জিততে পারেনি কেউ। বাবর আর রিজওয়ান এবার সেই বিশ্ব রেকর্ড গড়েছেন। বাবর-রিজওয়ানের জুটি রান তাড়ায় বিশ্বে টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ।

বৃহস্পতিবার করাচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।

জবাবে বিশাল টার্গেট তাড়া করে করতে নেমে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড জুটিতে তিন বল হাতে রেখেই ১০ উইকেটের জয় পায় স্বাগতিকরা। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়