শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০১ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উয়েফা থেকে বেরিয়ে আসার কথা বিবেচনা করছে রাশিয়া

রাশিয়ার জাতীয় দল

স্পোর্টস ডেস্ক: ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা উয়েফা থেকে বেরিয়ে আসার কথা চিন্তা করছে রাশিয়া। দেশটি উয়েফা থেকে বেরিয়ে এশিয়ান ফুটবল ফেডারেশনে যোগ দিতে পারে।

২০২৪ সালের ইউরো কাপের বাছাই পর্বের খেলায় রাশিয়াকে নিষিদ্ধ করার প্রেক্ষাপটে এই চিন্তা করছে মস্কো। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে উয়েফার বাছাই পর্বে নিষিদ্ধ করে।- পার্সটুডে

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর রাশিয়াকে উয়েফা এবং ফিফার সমস্ত প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হয়েছে। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে ক্রীড়া বিষয়ক কোর্ট অফ আরবিটেশনে আপিল করা হলে তা খারিজ করে দেয়।

এখন জার্মানিতে অনুষ্ঠেয় ইউরো কাপের পরবর্তী ভার্সনের খেলার উপর নিষেধাজ্ঞার বিস্তার ঘটিয়েছে ইউরোপ। এ অবস্থায় রাশিয়ার জাতীয় দলের কোচ ভ্যালেরি কার্পিন বলছেন, তারা এ বিষয়ে এখন শক্ত পদক্ষেপ নিতে পারেন এবং উয়েফা থেকে বেরিয়ে এশিয়ান ফুটবল ফেডারেশনে যোগ দিতে পারেন।

এত কিছুর চাপ সত্তে¡ও রাশিয়ার জাতীয় দল আগামী ১৫ কিংবা ১৬ই নভেম্বর ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য রাশিয়ার জাতীয় দল প্রস্তুতি নিচ্ছেন। ওই ম্যাচ কাতার অথবা তেহরানে অনুষ্ঠিত হবে। সম্পপাদনা: এল আর বাদল

  • সর্বশেষ