শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২৪ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাট কোহলিকে টপকে রেকর্ড গড়লেন রিজওয়ান

কোহলি-রিজওয়ান

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারেনি পাকিস্তান। দল ব্যর্থ হলেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন মোহাম্মদ রিজওয়ান। দুর্দান্ত ফিফটি হাঁকিয়ে বিরাট কোহলিকে পেছনে ফেলে গড়েছেন রেকর্ড।

মঙ্গলবার করাচিতে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার সাত ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৬ বলে ৬৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। দুর্দান্ত ফিফটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন রিজওয়ান। -মানবজমিন

গত বছর এপ্রিলে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫২তম ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজারি ক্লাবের সদস্য হন বাবর। কাল বাবরের এই রেকর্ডে ভাগ বসান রিজওয়ান। তিনিও নিজের ৫২তম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করলেন। টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ান এখন দ্রুততম ২ হাজার রান সংগ্রাহক। 

ইনিংসের হিসেবে দুই হাজারি ক্লাবের সদস্য হতে বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন রিজওয়ান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান করতে ৫৬ ইনিংস খেলতে হয়েছে ভারতীয় ব্যাটারকে। এই তালিকার তিনে রয়েছেন ভারতের কেএল রাহুল (৫৮ ইনিংস)।

ইনিংসের হিসাবে বাবরের রেকর্ড স্পর্শ করলেও সময়ের হিসাবে পিছিয়েই আছেন রিজওয়ান। ২০১৬ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর ২ হাজার রান পূর্ণ করতে বাবরের সময় লেগেছে ৪ বছর ২৩০ দিন। ২০১৫ সালে এই সংস্করণে অভিষিক্ত রিজওয়ানের সময় লাগলো ৭ বছর ১৪৯ দিন। ম্যাচসংখ্যায়ও বাবর এগিয়ে। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস, সম্পাদনা: নাহিদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়