শিরোনাম
◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জুড বে‌লিংহাম ২০৩১ সা‌লের আ‌গে রিয়াল মা‌দ্রিদ ছাড়‌ছেন না 

স্পোর্টস ডেস্ক : জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদেই থাকছেন। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সঙ্গে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন ইংলিশ তারকা মিডফিল্ডার।  

২০২৩ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দিয়ে ২০২৮-২০২৯ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছিলেন বেলিংহাম। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য এবার দ্বিতীয় দফা চুক্তি বাড়ালেন।

চুক্তি নবায়নের পাশাপাশি এই ইংলিশ আন্তর্জাতিক তারকার বেতন-ভাতাও বাড়ানো হচ্ছে, যা রিয়াল মাদ্রিদে তার দুর্দান্ত পারফরম্যান্স, প্রভাব ও গুরুত্বপূর্ণ ভূমিকারই স্বীকৃতি।  

রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই বেলিংহাম নিজেকে একজন ‘গেম-চেঞ্জার’ হিসেবে প্রমাণ করেছেন। দানি কারভাহাল, মদ্রিচ কিংবা ক্রুসের মতো অভিজ্ঞ তারকারা বিদায় নেওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছে, রিয়ালের ড্রেসিংরুমে এখন ঠিক তেমন একজন যোগ্য নেতা হয়ে ওঠার সমস্ত সক্ষমতাই রয়েছে তার মাঝে। --- বি‌ডিপ্রতি‌দিন

Advertisement

গত মৌসুমের শেষের দিকেই চুক্তি নবায়নের আলোচনা শুরু হয়েছিল এবং প্রথম থেকেই দুই পক্ষ পুরোপুরি একমত ছিল। রিয়াল মাদ্রিদ এবং স্প্যানিশ রাজধানীর জীবনযাত্রার সঙ্গে বেলিংহাম নিজেকে ক্রমশ আরও গভীরভাবে মানিয়ে নিচ্ছেন। 

ক্লাবের প্রতি ২৯ বছর বয়সী মিডফিল্ডারের প্রতিশ্রুতি নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই; সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকরাও মাঠে তাঁর অক্লান্ত পরিশ্রম এবং সতীর্থদের অনুপ্রাণিত করার ক্ষমতাকে দারুণভাবে মূল্যায়ন করে।
বেলিংহাম এখন তাঁর প্রথম মৌসুমের সেই চেনা ছন্দে ফিরে এসেছেন। কাঁধের অস্ত্রোপচারের সমস্যা কাটিয়ে ওঠার পর গত মৌসুমের শেষ দিকেই তার পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতি দেখা যায়, যা তিনি বিশ্বকাপেও প্রমাণ করেছেন।

কঠিন সময়ে দলের হাল ধরার জন্য বেলিংহাম নিজের অস্ত্রোপচার পিছিয়ে দিয়েছিলেন যার খেসারত শেষ পর্যন্ত তাকে মাঠের পারফরম্যান্সে দিতে হয়েছিল। তবে মরিনিয়োর আগমন বেলিংহামকে তার স্বাচ্ছন্দ্যময় পজিশনে ফিরিয়ে এনেছে।

মাঠে এমবাপে ঠিক পেছনে থেকে মুক্তভাবে খেলার স্বাধীনতা পেয়ে তার পারফরম্যান্স যেমন আরও উজ্জ্বল হয়েছে, তেমনই মাঠে তার গুরুত্বও বহুগুণ বেড়েছে। আক্রমনভাগ রক্ষণভাগ দুই জায়গাতেই সমানতালে নিজেকে উজাড় করে দিচ্ছেন বেলিংহাম।

  • সর্বশেষ