শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বসুন্ধরা কিংসের কা‌ছে পাত্তাই পে‌লো না সি‌টি ক্লাব

স্পোর্টস ডেস্ক : সিটি ক্লাবের বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানের জয় পে‌লো বসুন্ধরা কিংস। শুক্রবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দুপুর ২টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হয়। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে কিংস। তবে সফলতা আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে।

দলের পক্ষে প্রথম গোলটি করেন রবসন রবিনহো। প্রথম গোলের পর আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় কিংস।
আক্রমণে দিশেহারে হয়ে পড়ে প্রতিপক্ষ সিটি ক্লাব। সেই সুযোগে আবারও এগিয়ে যায় বসুন্ধরা কিংস।

এবার গোলটি করেন এমেকা। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। এরপর ম্যাচের শেষ দিকে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন সাঈদ শাহ।  ম্যাচে সিটি ক্লাব কয়েকটি ভালো সুযোগ তৈরি করছিল, কিন্তু শেষ পর্যন্ত জালের দেখা পায়নি।

ঘরোয়া ফুটবলে অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস। বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়নও তারা। অন্যদিকে মিরপুর সিটি ক্লাব এই মৌসুমেই নাম লিখিয়েছে পেশাদার ফুটবল লিগে। তবে নবাগত ক্লাবটি দারুণ ফুটবলে নজর কেড়ে নিয়েছে। লিগে আরামবাগ ক্রীড়া সংঘের কাছে ১-১ ব্যবধানে ড্র করে পয়েন্ট হারিয়ে শুরু করে কিংস।

পরের ম্যাচেই নিজেদের চেনা রূপে ধরা দেয় ৬বারের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে তাদের সামনে স্রেফ উড়ে যায় ঢাকা ওয়ান্ডারার্স, রেডরা জেতে ৭-০ গোলে।  

অন্যদিকে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে লিগ শুরুর পর ফর্টিসের মতো শক্তিশালী ক্লাবকে ৩-৩ ব্যবধানে রুখে দেয় সিটি ক্লাব। আর সবশেষ ম্যাচে সিটির বিপক্ষে ২-১ গোলে হারে আরেক নবাগত চট্টগ্রাম সিটি এফিস।

  • সর্বশেষ