শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৬:১৪ বিকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোপ-রাদারফোর্ডের ব‌্যা‌টিং তাণ্ডবে টি-টোয়েন্টিতে ভারতকে হারাল ও‌য়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক শাই হোপের অপরাজিত শতকে ভর করে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে ও‌য়েস্ট ইন্ডিজ।

শুক্রবার (৯ অক্টোবর) রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে ৯ বল হাতে রেখেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে দলটি।

টসের পর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৯ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। দলের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন। মাত্র ৪১ বলে ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮২ রান করেন তিনি। এ ছাড়া ইশান কিষান ৪৩, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৪০ এবং তিলক ভার্মা ৪৪ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রস্টন চেজ। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। শামার স্প্রিঙ্গার ৪ ওভারে ৬৪ রান খরচায় শিকার করেন ২ উইকেট।
২৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

প্রথম ওভারেই মাত্র ৫ রানের মধ্যে কাইল মেয়ার্স ও শিমরন হেটমায়ারকে হারায় দলটি। তবে প্রাথমিক ধাক্কা সামলে অধিনায়ক হোপের সঙ্গে জুটি গড়েন রোভম্যান পাওয়েল। তৃতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন ৫৩ রান। ষষ্ঠ ওভারে মায়াঙ্ক যাদবের শিকার হয়ে পাওয়েল ফিরলে ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা।

এরপর ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দেন হোপ ও শেরফেন রাদারফোর্ড।

চতুর্থ উইকেটে মাত্র ৯ ওভারে ১২০ রানের বিধ্বংসী জুটি গড়েন তারা। রাদারফোর্ড ছিলেন আরও আগ্রাসী। মাত্র ৩৭ বলে ৭টি করে চার ও ছক্কায় ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ১৬তম ওভারের প্রথম বলে কুলদীপ যাদবের শিকার হয়ে রাদারফোর্ড ফিরলেও ততক্ষণে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি।

রাদারফোর্ডের বিদায়ের পর ক্রিজে আসেন রোমারিও শেফার্ড। অধিনায়ক হোপের সঙ্গে মিলে ভারতীয় বোলারদের ওপর চড়াও হন এই অলরাউন্ডার। শেষ দিকে মাত্র ২৬ বলে ৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন তারা। ৪৫ বলে ৯টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ১০২ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন হোপ। অন্যদিকে শেফার্ড মাত্র ১৩ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি, যার মধ্যে ৩টি ছক্কা।

ভারতের হয়ে মায়াঙ্ক যাদব ৩৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। কুলদীপ যাদব একটি উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৫৩ রান। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ম্যাচটি  রোববার ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ