শিরোনাম
◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৭:৩২ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটা দারুণ শুরু করেও মাঝপথে ছন্দ হারিয়েছিল বাংলাদেশ। তবে ব্যাটিং বিপর্যয় সামলে লিটন দাসের অর্ধশতকে ঘুরে দাঁড়িয়েছে দল। আবুধাবিতে শুক্রবার (৯ অক্টোবর) দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৭ রান।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই আফগান বোলারদের চাপে রাখেন দুই ওপেনার তানজিদ হাসান ও শাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ১২৪ রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে তানজিদ ৭১ বলে ৮৩ রান করেন। তার ইনিংসে ছিল আটটি চার ও চারটি ছক্কা। অন্য প্রান্তে শাদমান ১১১ বলে ৬৭ রান করেন, মারেন সাতটি চার। -- স্টার‌নিউজ

দুই ওপেনারের বিদায়ের পরও ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। মুমিনুল হকের ৩৯ রানের ইনিংসে দল এগিয়ে যায়। একপর্যায়ে তিন উইকেটে ২২১ রান তুলে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েছিল টাইগাররা। কিন্তু এরপরই হঠাৎ ধস নামে ব্যাটিংয়ে। শূন্য রানে ফেরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ২৯ রান করে আউট হলে দ্রুত পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। স্কোর দাঁড়ায় ২২৫ রানে পাঁচ উইকেট।

সেখান থেকে ইনিংস সামলানোর দায়িত্ব নেন লিটন দাস। ধৈর্য ধরে ব্যাটিং করে ৮৯ বলে ৫৩ রান করেন তিনি। মোহাম্মম সেলিমের শিকার হওয়ার আগে চারটি চার হাঁকান তিনি। তার ইনিংসেই তিন শ রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ। অন্যদিকে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ২৪ রান। তাকে ফিরিয়ে দেন ইসমত আলম।

Advertisement

দিনের খেলা শেষ হওয়ার সময় নাইম হাসান ১১ ও তাইজুল ইসলাম ৪ রানে অপরাজিত ছিলেন। তাদের সামনে এখন ইনিংস আরও বড় করার সুযোগ। দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে ব্যাটিং শুরু করবেন এই দুই ব্যাটার। হাতে রয়েছে আর দুই উইকেট, আর এবাদত হোসেনের ব্যাটিংও বাকি।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ সেলিম। ৭০ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি। ইয়ামিন আহমদজাই পেয়েছেন দুটি উইকেট। ইসমত আলমও নিয়েছেন দুটি, ১২.৪ ওভারে খরচ করেছেন ২০ রান।

নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের প্রথম টেস্টে শুরুটা ছিল আশাব্যঞ্জক। তবে মাঝের ধসের পর লিটন ও নিচের সারির ব্যাটারদের অবদানে দিন শেষে লড়াইয়ে টিকে আছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে নাইম-তাইজুলের ব্যাটিংয়ের ওপর নির্ভর করবে প্রথম ইনিংসের সংগ্রহ আর কতটা বাড়ে।

  • সর্বশেষ