শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ১১:০৪ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রিয়াল মাদ্রিদকে ৭ গোল দি‌লো বার্সেলোনা, ক্লাউদিয়া একাই চার‌টি

স্পোর্টস ডেস্ক :  স্পেনের নারীদের শীর্ষ লিগ লিগা এফ-এ রোববার রাতে ক‌্যাম্প নউয়ে ৭-০ গোলে জিতেছে বা‌র্সেলোনা। চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে নেন পিনা। ২৮ ও ৩২তম মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৫ বছর বয়সি এই স্প্যানিশ স্ট্রাইকার।

৩৩তম মিনিটে স্কোরশিটে নাম লেখান কারোলিন। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন পিনা। এরপর ৫৫তম মিনিটে এওয়া পাহর ও ৮৮তম মিনিটে শেরতেনলিব গোলের দেখা পান।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২৮টি অফিসিয়াল ম্যাচের ২৭টিই জিতল বার্সেলোনার মেয়েরা। এই ম্যাচগুলোয় ১১৪ গোল করার বিপরীতে তারা হজম করে কেবল ১৩টি।

এবারের লিগে ছয় ম্যাচে শতভাগ সাফল্যে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রিয়াল।

  • সর্বশেষ