শিরোনাম
◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৬:১০ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

স্পোর্টস ডেস্ক : শেষ বাঁশি বাজার অপেক্ষা মাত্র ৪৯ সেকেন্ড। ম্যাচ তখন ৩-৩। টাইব্রেকারের দিকেই এগোচ্ছিল ভারত-পাকিস্তান সেমিফাইনাল। ঠিক তখনই ভারতের ত্রাতা অভিষেক। তাঁর গোলে পাকিস্তানকে ৪-৩ ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসের পুরুষ হকির ফাইনালে উঠেছে ভারত।

শুরু থেকেই দাপট দেখায় ভারত। প্রথম কোয়ার্টারেই দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। ২৩ মিনিটে সুখজিৎ সিংয়ের গোলে ভারত এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। মনে হচ্ছিল, বড় জয়ই অপেক্ষা করছে হরমনপ্রীতদের।

কিন্তু হাল ছাড়েনি পাকিস্তান। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে আবু মাহমুদের গোলে ব্যবধান কমায় তারা। এরপর তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে হান্নান শাহিদ গোল করে ম্যাচ জমিয়ে দেন। চতুর্থ কোয়ার্টারে ওয়াহিদ রানার গোলে ৩-৩ সমতায় ফেরে পাকিস্তান।

শেষ মুহূর্তে ভারত আক্রমণে উঠলেও গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচ যখন টাইব্রেকারের পথে, তখনই সার্কেলে ঢুকে শট নেন অভিষেক। ৫৯ মিনিট ১১ সেকেন্ডে তাঁর সেই গোলেই জয় নিশ্চিত হয় ভারতের।

বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও স্বস্তির জয় পায়নি ভারত। পাকিস্তানের ১২টির বিপরীতে ২২ বার সার্কেলে ঢুকেছে তারা। তবে রক্ষণে একাধিক ভুলে ৩-০ ব্যবধানের লিডও হারাতে বসেছিল হরমনপ্রীতের দল। ফাইনালের আগে তাই রক্ষণ নিয়ে নতুন করে ভাবতে হবে ভারতকে।

  • সর্বশেষ