শিরোনাম
◈ ব্রাজিল ফুটবলে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বেটিংয়ের কোটি কোটি ডলার ◈ ম্যাচের ছয় দিন আগেই কলকাতায় উরুগুয়ে, আজ আসছে ব্রা‌জিল ◈ ইংল্যান্ড সফরে বাড়তে পারে বাংলাদেশের ম্যাচ সংখ্যা! ◈ বাংলাদেশে এল নিনোর প্রভাব: শীতেও বাড়তে পারে গরম, ৬ শতাধিক অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা ◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় বাতিল পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ 

স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনায় বড় ধাক্কা খেল পাকিস্তান। জিম্বাবুয়ে নাম প্রত্যাহার করে নেওয়ায় ২০২৭ সালের শুরুতে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে নিয়ে যে সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), সেটিই বাতিল করতে হচ্ছে। ওই সময়ে বিকল্প কোনো দলও পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান।

ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইট জানিয়েছে, বাণিজ্যিক কারণে সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। তবে তাদের সরে যাওয়ার নির্দিষ্ট কারণ জানানো হয়নি। ওয়ানডে ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজের বদলে তিন বা চার দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের দিকে আইসিসির আগ্রহের কথা মাথায় রেখেই ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা করেছিল পিসিবি।

আগামী মাসেও পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ রয়েছে। সেখানে পাকিস্তানের সঙ্গে খেলবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এ ছাড়া বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষেও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করছে পিসিবি। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যত বেশি সম্ভব ওয়ানডে খেলার পরিকল্পনা নকভিদের। জিম্বাবুয়ে সরে যাওয়ায় সেই পরিকল্পনায় নতুন করে হিসাব কষতে হচ্ছে পাকিস্তানকে।

এদিকে জাতীয় দলের সঙ্গে সাবেক তারকাদের যুক্ত করার উদ্যোগও নিয়েছে পিসিবি। বাবর আজমদের জন্য বিশেষ পরামর্শদাতা হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেট ও নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্টিন গাপটিলের সঙ্গে আলোচনা চলছে। ২০২২-২৩ মৌসুমে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন টেট।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, জাতীয় দলের জন্য বিদেশি বোলিং ও ফিল্ডিং কোচ নিয়োগের পরিকল্পনাও করছে পিসিবি।

  • সর্বশেষ