শিরোনাম
◈ লামিনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন ◈ গুগল সদর দফতর পরিদর্শনে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল, এআই ও শিক্ষা আধুনিকায়নে সহযোগিতার আলোচনা ◈ গাভাসকরের আগাম সতর্কবার্তা ভারতীয় ক্রিকেট বো‌র্ডের নতুন নির্বাচককে  ◈ ‘আমাকে বাঁধিও না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও’ বাঁশের আড়ায় ওড়না ঝুলিয়ে শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা ◈ ফ্রান্সে জেন-জির ব্যাপক বিক্ষোভ, আটক ৪৪০ ◈ এক বছর আগেই বিশ্বকাপের ডঙ্কা, বৃহস্প‌তিবার সূচি প্রকাশ ◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

কুলদীপকে ছাড়া দক্ষিণ আফ্রিকায় নয়, বোর্ডকে অশ্বিনের বার্তা 

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি ও শুভমান গিলের ব্যাটিং ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় পেয়েছে ভারত। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে কুলদীপ যাদব। চার উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পাওয়া বাঁহাতি স্পিনারের প্রশংসায় পঞ্চমুখ রবিচন্দ্রন অশ্বিন। আগামী ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় কুলদীপকে রাখার পক্ষেও সওয়াল করেছেন ভারতের সাবেক এই স্পিনার।

তিরুবনন্তপুরমে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রিভসের শতরানের পর বড় সংগ্রহের পথে এগোচ্ছিল ক্যারিবীয়রা। সেখানেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কুলদীপ। মাত্র তিন রানের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের গতি থামিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত চার উইকেট নিয়ে দলকে ৩০০ রানের নিচে আটকে রাখেন।

জবাবে বিরাট কোহলির অপরাজিত ১৩৯ ও শুভমান গিলের শতরানে ভর করে মাত্র দুই উইকেট হারিয়েই জয় তুলে নেয় ভারত। ব্যাট হাতে কোহলি নজর কাড়লেও ম্যাচসেরার পুরস্কার যায় কুলদীপের হাতে।

ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে কুলদীপের প্রশংসা করে অশ্বিন বলেন, ‘এটা ওর কামব্যাক নয়। ওর প্রায় ২০০ উইকেট আছে। কুলদীপ একজন চ্যাম্পিয়ন স্পিনার। ওকে ছাড়া দক্ষিণ আফ্রিকায় যাওয়া উচিত নয়।’

কুলদীপের সাম্প্রতিক ছন্দের পেছনে কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতাকেও কৃতিত্ব দিয়েছেন অশ্বিন। তাঁর মতে, ইংল্যান্ডে কাউন্টি খেলে পাওয়া অভিজ্ঞতার সুফল এখন দেখা যাচ্ছে। অশ্বিন বলেন, ‘কুলদীপ হওয়া সহজ নয়। তবে ও যে ছন্দ দেখিয়েছে, তাতে আমি খুব খুশি।’

জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের একাদশে জায়গা পাননি কুলদীপ। পরে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন মাত্র একটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেয়েই চার উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দিলেন এই চায়নাম্যান স্পিনার।

  • সর্বশেষ