স্পোর্টস ডেস্ক : আগামী পাঁচ সপ্তাহে একই সঙ্গে পাঁচটি প্রতিযোগিতায় খেলতে নামবে ভারত। একটি প্রতিযোগিতার সঙ্গে অপর প্রতিযোগিতার দিনও মিলে গিয়েছে। বাধ্য হয়ে পাঁচটি প্রতিযোগিতার জন্য পাঁচটি দলকে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার জন্য একসঙ্গে ৬৯ জন ক্রিকেটারকে মাঠে নামাচ্ছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। প্রায় একই সময়ে রয়েছে এশিয়ান গেমস। পাশাপাশি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলা রয়েছে ভারত এ দলের। একই সময়ে রয়েছে ইরানি কাপ। সেখানে রঞ্জি ট্রফির গত বারের চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারত। --- আনন্দবাজার
২২ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবরের মধ্যে পাঁচটি প্রতিযোগিতা খেলবে ভারত। ১৫টি মাঠে হবে এই প্রতিযোগিতা। তার জন্য ৬৯ ক্রিকেটারের পাঁচটি দল তৈরি করেছে ভারতীয় বোর্ড। যাতে কোনও খেলার জন্য অপর কোনও খেলার সমস্যা না হয়, সেটা মাথায় রেখেই দল গড়া হয়েছে। কোনও ক্রিকেটার একাধিক সিরিজ়ে জায়গা পেয়েছেন। আবার কোনও ক্রিকেটার শুধুমাত্র একটি সিরিজে খেলবেন।