শিরোনাম
◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন ◈ পোশাক রপ্তানিতে আশার আলো, যুক্তরাষ্ট্রে বড় প্রবৃদ্ধি ◈ প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে লিসেনিং-স্পিকিং ◈ বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান ◈ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে রয়েছেন যারা ◈ হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মৃত্যু হাজার ছাড়াল

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩০ কোটি টাকা ঢুকবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগারে, ৩৫ ম্যাচের জন্য তিন সংস্থার সঙ্গে চুক্তি

স্পোর্টস ডেস্ক : তিনটি সংস্থার সঙ্গে নতুন চুক্তি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। রিলায়্যান্সের ঠান্ডা পানীয় ক্যাম্পা কোলা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি-র সঙ্গে চুক্তি করেছে বিসিসিআই। এই চুক্তির ফলে বোর্ডের কোষাগারে ঢুকতে চলেছে ১৩০ কোটি টাকা।

জানা গিয়েছে, ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত দেশের মাটিতে ৩৫টি ম্যাচের জন্য এই তিন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। কিন্তু এখনও টাইটেল স্পনসন খুঁজে পায়নি বোর্ড। ২০২৬ সালের অগস্ট মাসে টাইটেল স্পনসর আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হয়ে গিয়েছে। তার পর থেকে টাইটেল স্পনসর খুঁজে চলেছে বিসিসিআই। ----- আনন্দবাজার

বোর্ড যে দরপত্র হেঁকেছিল, তাতে সবচেয়ে বেশি দর দিয়েছে ক্যাম্পা কোলা। প্রতিটি ম্যাচের জন্য বিসিসিআইকে ১ কোটি ৩১ লাখ টাকা দেবে তারা। প্রতিযোগিতায় ছিল বিসলারি ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তাদের হারিয়ে চুক্তি করেছে ক্যাম্পা কোলা। এসবিআই লাইফ ও চ্যাট জিপিটি প্রতি ম্যাচের জন্য বোর্ডকে ১ কোটি ২০ লাখ টাকা করে দেবে।

আগামী ৩৫ ম্যাচের জন্য এই তিনটি সংস্থার কাছ থেকে মোট ১২৯ কোটি ৮৫ লক্ষ টাকা পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার মধ্যে নতুন টাইটেল স্পনসর খুঁজে ফেলতে চাইছে তারা।

  • সর্বশেষ