শিরোনাম
◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কোচ হলে 'আমাকে ডিভোর্স দিয়ে দেবে', বড় মন্তব্য করলেন প্রাক্তন তারকা আ‌শিস নেহরা

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে নানা সময়ে সমালোচনা হয়েছে। তাঁর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এরই মধ্যে ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে একাধিক প্রাক্তন ক্রিকেটারের নাম ভেসে উঠছে। সেই তালিকায় রয়েছেন কিংবদন্তি ব্যাটার ভিভিএস লক্ষ্মণ এবং ২০১১ বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরা।

তবে এই মুহূর্তে ভারতীয় দলের কোচ হওয়ার কোনও নির্দিষ্ট ‘উচ্চাকাঙ্খা’ নেই বলেই জানিয়ে দিলেন নেহরা। একইসঙ্গে ভবিষ্যতে সেই দায়িত্ব নেওয়ার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। ---- আজকাল

সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নেহরা বলেন, “প্রথমত, আমি অ্যাম্বিশন শব্দটা ব্যবহার করব না। আমি কখনও কোনও কিছু পরিকল্পনা করি না। হ্যাঁ, এটা নিঃসন্দেহে বড় সম্মান এবং গর্বের বিষয় হবে। তবে আমি এভাবে কোনও কিছু পরিকল্পনা করি না। ভবিষ্যতে দেখা যাবে। কোনও অ্যাম্বিশন নেই। আমি যেখানে আছি, সেখানেই খুব খুশি।

আইপিএলে গুজরাট টাইটান্সের প্রধান কোচ হিসেবে নেহরার সাফল্য তাঁকে জাতীয় দলের কোচের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এনেছে। তাঁর কোচিংয়ে ২০২২ সালে অভিষেক মরশুমেই আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাট। পরবর্তীতে ২০২৩ ও ২০২৬ সালে আরও দু’বার ফাইনালে ওঠে তারা। তবে গুজরাটের সাফল্যের পুরো কৃতিত্ব নিজের ঘাড়ে নিতে নারাজ নেহরা। তাঁর মতে, দলের সম্মিলিত পারফরম্যান্সই সাফল্যের মূল কারণ।

নেহরা বলেন, “অনেকেই বলেন, আপনি কোচিংয়ে ভাল করেছেন। কিন্তু এটা শুধু আমার ব্যাপার নয়, এটা পুরো দলের ব্যাপার। হ্যাঁ, যখন আপনার অধিনায়ক বা কোচ সবসময় দলের সাফল্যের সঙ্গে যুক্ত থাকেন, তখন সাধারণত সেভাবেই বিষয়টি দেখা হয়। বিশেষ করে ভারতে। কিন্তু আমি এর সম্পূর্ণ বিরোধী।

ভারতীয় দলের মতো আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ সময় কোচিং করার দায়িত্ব যে মোটেই সহজ নয়, সেটাও স্পষ্ট করে দিয়েছেন নেহরা। বিশেষ করে দীর্ঘ ভ্রমণ এবং পরিবারকে সময় দেওয়ার বিষয়টি তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

নেহরার কথায়, এই মুহূর্তে এর উত্তর দেওয়া খুব কঠিন। প্রথমে আমাকে হাই কমিশনের সঙ্গে কথা বলতে হবে,আর সেই হাই কমিশন হল আমার স্ত্রী। না হলে তো ডিভোর্স হয়ে যাবে! এটা এমন একটা কাজ, যেখানে আট-নয় মাস ভ্রমণ করতে হয়। সহজ নয়।

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন কোচ হিসেবে টিকে থাকাও যথেষ্ট কঠিন বলে মনে করেন নেহরা। তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি মানুষ তিন-চার বছরের বেশি সময় কাজ করেননি। এর চাহিদা, ভ্রমণ,সবকিছুই অনেক বেশি।

ফলে আপাতত গুজরাট টাইটান্সের সঙ্গেই নিজের কাজ নিয়ে সন্তুষ্ট নেহরা। তবে ভবিষ্যতে যদি ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব আসে, তখন পরিস্থিতি ও ব্যক্তিগত বিষয়গুলি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন, তাঁর বক্তব্যে এমনই ইঙ্গিত মিলেছে।

  • সর্বশেষ