শিরোনাম
◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি!

স্পোর্টস ডেস্ক : এক বছরও কোচিং করাতে পারেননি পাকিস্তানে। বাবর আজমদের সামলাতে গিয়ে মানসিকভাবেও খানিকটা ধাক্কা খেয়েছিলেন। এবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জেসন গিলেসপি। সঙ্গে জানালেন, পাক বোর্ডের  থেকে এখনও অন্তত তিন লাখ টাকা পাওনা রয়েছে তাঁর। শুধু তাই নয়, তাঁকে পিঠে ছুরি মারা হয়েছে বলেও জানিয়েছেন প্রাক্তন অজি তারকা।

২০২৪ সালের ডিসেম্বরে টেস্ট দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জেসন গিলেসপি। এক বছরও বাবরদের কোচিং করাতে পারেননি। জানা গিয়েছিল, পাক বোর্ডের কর্মকর্তাদের অযথা হস্তক্ষেপে বিরক্ত হয়ে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। 

আর ইস্তফা দিয়ে বলেছিলেন, যে কাজের জন্য আমাকে আনা হয়েছিল, সেই কাজটা এত হতাশাজনক নয়। ইস্তফার পরই গিলেসপি দাবি করেছিলেন পিসিবি’র থেকে বেতন বকেয়া আছে। যদিও পাক বোর্ড থেকে এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। উলটে তাদের দাবি, অনৈতিক ভাবে চুক্তিভঙ্গ করেছেন খোদ গিলেসপিই।

সেই তিক্ত অভিজ্ঞতার পর প্রায় দু’বছর কেটে গিয়েছে। কিন্তু গিলেসপি এখনও সেই বকেয়া অর্থ পাননি। তবে তিনি সম্ভবত পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। বলছেন, “আমার কেরিয়ারে কখনও কারোর সঙ্গে আপোস করিনি। পাকিস্তানের কোচিং করাতে গিয়ে সেই আদর্শ থেকে সরে আসব কেন? পিসিবির থেকে এখনও অন্তত হাজার ডলার পাওনা আছে আমার। কিন্তু সেটা পাওয়ার জন্য অন্যদের হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারব না। গিলেসপি মনে করিয়ে দিয়েছেন, চুপচাপ বসে থেকে মাইনে নিতে পারতেন তিনি। কিন্তু সেটা করেননি।

পাক দলের কোচ থাকাকালীন তাঁকে মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে বলেও জানান গিলেসপি। বলেন, “নির্বাচক প্রধানের পদে বসার পর থেকেই আমার বিরুদ্ধে কুকথা রটাতে শুরু করেছিল আকিব জাভেদ। 

অন্যদের থেকে সেকথা জানতে পারি। বিষয়টা এবার সহ্যের বাইরে চলে যাচ্ছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে আমি আইনি পথে হাঁটতে বাধ্য হব।” যদিও পাক বোর্ড দাবি করছে, গিলেসপিই চুক্তি ভেঙেছেন। তিনি নোটিস পিরিয়ডে কাজ করেননি বলে অর্থ পাননি। গিলেসপি সমস্ত জেনেশুনেই সই করেছেন বলেও দাবি পাক বোর্ডের।

  • সর্বশেষ