শিরোনাম
◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন?

স্পোর্টস ডেস্ক :বয়স চল্লিশ হওয়ার আগেই অবসরের ক্ষণ গণনা শুরু করে ক্রিকেটাররা। অবশ্য কেউ কেউ চালিয়ে যান চল্লিশের পরও কিছু বছর। তবে কেউ যদি ক্রিকেটটা খেলেন ৮২ বছর পর্যন্ত এবং তার ক্রিকেট ক্যারিয়ার যদি হয় ৬৫ বছরের। তাহলে বিষয়টা অবাক করার মতোই।

আর ৬৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনে খবরের শিরোনাম হলেন বিল জেঙ্কিনসন। তার দীর্ঘ ক্যারিয়ারের মতো বয়স শুনলেও অবাক হবেন যেকেউ, ৮২ বছর! --- ডেইলি ক্রিকেট

বিল ‘জেঙ্কো’ জেঙ্কিনসন সাউথস্পোর্টে চার্টটাউন ক্রিকেট ক্লাবে তার শেষ ম্যাচ খেলার জন্য মাঠে নামার সময় গার্ড অব অনার পান। তিনি চার্চটাউনের হয়ে খেলেন, ক্লাবটি লিভারপুল অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেটে অংশ নেয়। ক্যারিয়ারের শেষ বলে জেঙ্কো চার মেরে বিদায়টা রাঙিয়েছেন।

শারিরিক সমস্যার কারণে কিছুদিন ক্রিকেট থেকে বিরতিতে ছিলেন জেঙ্কো। মাঠে নামা থেকে বিরতিতে থাকলেও, নিয়মিত মাঠে আসতেন তিনি। ক্লাবে সময় কাটাতেন এবং ক্রিকেটারদের সমর্থন যোগাতেন।

জেঙ্কোকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার জন্য বিশেষ একটি ম্যাচ আয়োজন করে তার ক্লাব চার্চটাউন। মার্সিসাইড স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের বিপক্ষে ব্যাট করতে নামার সময় তাকে গার্ড অব অনার দেয় দুই দলের ক্রিকেটাররা। এই মুহুর্তটি ইনস্টাগ্রামে শেয়ার করে তার ক্লাব। ভিডিওটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি সেই ভিডিওর নিচে কমেন্ট করেছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার। তিনি কমেন্টে লিখেছেন, দারুণ ইনিংস বিল।

  • সর্বশেষ