শিরোনাম
◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ ◈ এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা ◈ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়ার পদত্যাগ ◈ এবার বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আসছে নীতিমালা ◈ বিপিএলের জানুয়ারির স্লটও হারাতে পা‌রে বিসিবি ◈ বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী ◈ স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই ◈ ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৩

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলের জানুয়ারির স্লটও হারাতে পা‌রে বিসিবি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বৈশ্বিক স্লট ছিল জানুয়ারি। সেটাকে কিছুটা এগিয়ে এনে মধ্য ডিসেম্বর থেকে আয়োজন করার পরিকল্পনা ছিল বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। এই স্লটে বিপিএল নিয়মিত করা গেলে পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটাররা পাওয়া যেত। সে পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে এসেছে ২০২৬-২৭ মৌসুমে বিপিএল না করার সিদ্ধান্ত। বিপিএলের জানুয়ারির স্লটও হারাতে বসেছে বিসিবি।-- সমকাল

ক্রিকইনফো গতকাল রোববার এক রিপোর্টে জানায়, আগামী বছরের শুরুতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত বাণিজ্যিক কারণে পিএসএলের মিডিয়া স্বত্বাধিকারী ওয়ালি টেকনোলজিস এ প্রস্তাব দিয়েছে। ১ সেপ্টেম্বর লন্ডনে এক সভায় বিষয়টি উত্থাপন করা হয়।

জানুয়ারি স্লটে নিয়মিত পিএসএল আয়োজনের সিদ্ধান্ত হলে বিপিএলের নতুন স্লট খুঁজতে হবে। ২০২৭ সালে ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেক্ষেত্রে মধ্য ডিসেম্বরের আগে বিপিএল মাঠে গড়াবে না।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহার কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘জানুয়ারিতে পিএসএল নিয়মিত হলে কিছুটা সমস্যায় পড়তে হবে আমাদের। কারণ পাকিস্তানি ও শ্রীলঙ্কান ক্রিকেটার লাগবে বিপিএল জমাতে হলে। বেশির ভাগ দেশের ক্রিকেটার কোন সময়ে পাওয়া যাবে, সেভাবে বিপিএলের স্লট নিতে হবে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল এ বছর জোড়াতালি দিয়ে বিপিএল না করার সিদ্ধান্ত নিয়েছেন। সর্বশেষ সংবাদ সম্মেলনে তিনি জানান, এক বছর বিরতি দিয়ে গুছিয়ে মাঠে ফেরাবেন বিপিএল। এ নিয়ে তারা হোমওয়ার্কও করছেন বলে জানান। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে রাজস্ব ভাগাভাগি নিয়ে বাণিজ্যিক মডেলে করতে চান টি২০ লিগটি। বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তামিম। 

বাংলাদেশে বৈদেশিক মুদ্রা লেনদেনে জটিলতা থাকায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি নেওয়া কঠিন। প্রতিটি লেনদেনে জটিলতার মুখে পড়তে হতে পারে বলে জানান একজন বিসিবি পরিচালক। তাই দেশের ভেতর থেকেই ফ্র্যাঞ্চাইজি নিতে হতে পারে। তবে দেশি-বিদেশি যৌথ বিনিয়োগের সুযোগ থাকতে পারে বলে জানান বিসিবির একজন কর্মকর্তা। 

বিপিএল ডিসেম্বরে হলে মাঠে দর্শক থাকবে কম। কারণ ডিসিম্বরে দেশে স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা থাকে। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন বাজেট সীমিত থাকে। সেদিক থেকে দেখলে বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগের জন্য জানুয়ারি উপযুক্ত সময়। ওই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের চাপ কিছুটা কম থাকে। জানুয়ারি স্লটে বিপিএল আয়োজন করা না করা নির্ভর করবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ওপর।

  • সর্বশেষ