শিরোনাম
◈ দিলারা জামানের বাড়ি দখলের সত্যতা নেই! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে ◈ কক্সবাজারে ৪ হোটেলে ২৮০ অনলাইন ‘জুয়া-প্রতারণার ল্যাব’! ◈ দুই লাখ টাকা ঋণের কিস্তি দিতে দেরি হলে বাড়িতে নোটিশ- মামলা, বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না? ◈ শেষ পর্যন্ত হে‌রেই গে‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটের বিকল্প খুঁজছে সরকার, ভরসা নবায়নযোগ্য জ্বালানিতে ◈ আর্থিক বিশ্বের নতুন শক্তি হংকং, পেছনে ফেলতে পারে নিউইয়র্ক-লন্ডনকে ◈ শিক্ষার বেহাল দশা নিয়ে আন্দোলনে শিশুরা, ভারতে জেন আলফার উত্থান ◈ বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা ◈ বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন-আমিরাত ◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পা‌কিস্তান দ‌লে বাবর আজ‌মের নেতৃত্বের ক্ষমতা নিয়ে প্রশ্ন সা‌বেক ইং‌লিশ অ‌ধিনায়ক আথারটনের

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটে মাঠের ব্যর্থতার চেয়ে এখন আলোচনায় বেশি রয়েছে দল পরিচালনার ধরন নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচে বড় হারের পর একসঙ্গে সাত ক্রিকেটার ও দুই কোচকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এমন পরিস্থিতিতে পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজমের নেতৃত্বের নিয়েই প্রশ্ন তুলে বসেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে এবং দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হেরে সিরিজ ইতোমধ্যে হাতছাড়া করেছে পাকিস্তান। এরপর তৃতীয় টেস্টের আগে দলে বড় ধরনের পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘাসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। পাশাপাশি প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। -- ডেইলি ক্রিকেট

স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে এসব সিদ্ধান্তের সমালোচনা করে আথারটন বলেন, 'এই ঘটনায় দীর্ঘমেয়াদে যে ক্ষতি হবে, সেটিই বড় বিষয়। খেলোয়াড়দের এভাবে পরিচালনা করার কোনো মানে নেই, দীর্ঘমেয়াদি পরিকল্পনাও তৈরি করা যায় না। এটি  বাবর আজমের জন্য খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আমি প্রশ্ন করছি, এই দলে বাবর কিংবা পাকিস্তানের অন্য কোনো অধিনায়কের আসলে ঠিক কতোটুকু কর্তৃত্ব আছে?'

আথারটনের মতে, আধুনিক ক্রিকেটে অধিনায়কের হাতে আগের মতো সর্বময় ক্ষমতা না থাকলেও দল পরিচালনায় তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকা জরুরি।

তিনি বলেন, 'এখনকার সময়ে অধিনায়ক সর্বময় ক্ষমতার অধিকারী নন। ৩০ বছর আগের মতো পরিস্থিতিও নেই, যখন অধিনায়করাই প্রায় সবকিছু নিয়ন্ত্রণ করতেন। কিন্তু দলের ভেতরে তাদের কিছু কর্তৃত্ব তো থাকতেই হবে। যা ঘটেছে, তার পর বাবর এখন কীভাবে দলকে নেতৃত্ব দেবে?

  • সর্বশেষ