শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৫ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ক্রিকেটে নতুন এক ইতিহাস লিখলেন তাওহীদ হৃদয়। ব্যাট হাতে একাই যেন লড়াই চালিয়ে গেলেন এই টাইগার ব্যাটার। টেলএন্ডারদের নিয়ে একাই লড়াই করে শেষমেশ ভেঙে দিলেন বাংলাদেশের ক্রিকেটের ৮ বছরের পুরোনো রেকর্ড। ৩৩৫ রান করে প্রথম শ্রেণির ক্রিকেটে তামিম ইকবালের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়ে সেই রেকর্ড এখন নিজের করে নিয়েছেন হৃদয়।

সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে স্বাগতিকদের ৫১২ রানের জবাব দিতে নেমে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৭১ রান করেছিল বাংলাদেশ ‘এ’। আগের দিনই ডাবল সেঞ্চুরি পূর্ণ করা হৃদয় চতুর্থ দিনে আরও বিধ্বংসী হয়ে ওঠেন।

জাকের আলী অনিকের সঙ্গে পঞ্চম উইকেটে ১৫১ রানের জুটি গড়ার পর মোহাম্মদ সাইফউদ্দীনের সঙ্গে ষষ্ঠ উইকেটে যোগ করেন আরও ১৮৫ রান। ১৭১ বলে ৮৭ রান করে সাইফউদ্দীন ফিরলেও থামেননি হৃদয়।

দিনের শুরুতে নাঈম হাসান ১৬ ও হাসান মুরাদ ১১ রান করে ফিরলে বাংলাদেশের ইনিংস চাপে পড়ে। তবে এক প্রান্ত আগলে রেখে রেজাউর রহমান রাজাকে সঙ্গী করে এগিয়ে যান হৃদয়। শেষ পর্যন্ত ৪৫০ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি।

তামিম ইকবাল ও রাকিবুল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রানের কীর্তি গড়লেন হৃদয়। তবে বিদেশের মাটিতে এই প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার ট্রিপল সেঞ্চুরি করলেন।

ট্রিপল সেঞ্চুরির পর যেন হৃদয় হয়ে ওঠেন আরো বিধ্বংসী। অতিরিক্ত মাত্র ১১ বল খেলেই ৩১৬ রান করে ভেঙে দেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রাকিবুল হাসানের ৩১৩ রানের রেকর্ড। এরপর আর মাত্র ১৪ বল খেলতে হয় তামিমের রেকর্ড ভাঙতে। এন্টুলির ওভারে ৪৭৫তম বলে সিঙ্গেল নিয়ে তামিমের ৩৩৪ রানের পুরোনো রেকর্ড ভেঙে দিয়ে ৩৩৫ রান করে রেকর্ডবুকে নিজের নাম লেখান এই টাইগার ব্যাটার।

  • সর্বশেষ