শিরোনাম
◈ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ◈ পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যবহৃত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ ◈ অবসরের পরই আবার কলকাতায় আস‌ছেন মেসি, এবার মা‌ঠেই খেলবেন! ◈ দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা ◈ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া ভুল, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এখনও মানতে পারেন না তামিম ইকবাল ◈ অটোরিকশায় সোলার চার্জিংয়ে চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ আইপিএল, হার্দিক পা‌ন্ডিয়া যোগ দি‌চ্ছেন কেকেআরে! মুম্বইয়ের নেতৃত্বে আবার রোহিত শর্মা?  ◈ সা‌বেক ইং‌লিশ ফুটবলার ডে‌ভিড বেকহ‌্যাম আবারও মেসির পাশে দাঁড়ালেন  ◈ যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ১ শতাংশ ◈ নেপালের হিমবাহ ধস হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণের চেয়েও বেশি শক্তিশালী ছিল : রিপোর্ট

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএল, হার্দিক পা‌ন্ডিয়া যোগ দি‌চ্ছেন কেকেআরে! মুম্বইয়ের নেতৃত্বে আবার রোহিত শর্মা? 

স্পোর্টস ডেস্ক : হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের সম্পর্ক কার্যত শেষ। এবার সামনের দিকে এগোতে চায় মুকেশ আম্বানির দল। এরপর মুম্বইয়ের অধিনায়ক কে? সেই জন্য সবার আগে উঠে এসেছিল রোহিত শর্মার নাম। ‘হিটম্যান’কে নাকি ফের মুম্বইয়ের নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে রোহিত রাজি হননি। অতএব উপায়? জানা গিয়েছে, অন্য দু’জন তারকা ক্রিকেটার পাঁচবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।

গুজরাট টাইটান্স থেকে প্রচুর টাকা দিয়ে হার্দিককে ফের দলে নিয়ে আসা হয়েছিল। রোহিতকে সরিয়ে তাঁকে অধিনায়ক করা হয়। তবে একেবারেই সাফল্য পাননি। এবার অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি হার্দিককে দলে নেওয়ার দৌড়ে আছে। যার মধ্যে আছে কেকেআরও। 

ভবিষ্যতে হার্দিক মুম্বইয়ে থাকুক বা না থাকুক, তাঁর নেতৃত্ব থাকবে না। হয়তো শুধু প্লেয়ার হিসেবেই দলে থাকবেন। তাহলে অধিনায়ক হবেন কে? মুম্বই ফিরতে চেয়েছিল রোহিতের কাছে। ২০১৩ সালে মাঝামাঝি রোহিত অধিনায়ক হন। তারপর পাঁচটি আইপিএল ট্রফি দিয়েছেন মুম্বইকে।

তবে এবার আর অধিনায়ক হতে চান না রোহিত। সেক্ষেত্রে মুম্বই ম্যানেজমেন্ট দু’জনকে গুরুত্ব দিচ্ছেন। তাঁরা হলেন জশপ্রীত বুমরাহ ও তিলক বর্মা। এঁদের মধ্যে বুমরাহ প্রথম থেকে মুম্বইয়ের অংশ। অনেকে ভেবেছিলেন রোহিতের জায়গায় তাঁকে নেতৃত্ব দেওয়া হতে পারে। এবার ফের বুমরাহর নাম। ভারতকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন। আবার হার্দিকের অনুপস্থিতিতে মুম্বইয়ের অধিনায়কের কাজও করেছেন। তবে তাঁর ক্ষেত্রে সমস্যা হল চোট-আঘাত।

সেই জন্য মুম্বই চাইছে নতুন কোনও তারকাকে। যিনি ভবিষ্যতেও দলের ব্যাটন সামলাতে পারবেন। তিলক বর্মা ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। দলীপে নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় দলে কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক অজিত আগরকর তাঁর উপর ভরসা রেখেছেন। ব্যাটে-বলে মুম্বইকে বহু ম্যাচ জিতিয়েছেন। ফলে আগামী দিনে তিলককে মুম্বইয়ের নতুন অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।

  • সর্বশেষ