শিরোনাম
◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও ◈ শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নয়, এনটিআরসিএর সিদ্ধান্তই বহাল ◈ কাতারের এলএনজি সরবরাহে ফের অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশসহ তিন দেশ ◈ চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সিরিজের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটার বাড়ি পাঠিয়ে দিলো পাকিস্তান, ছাঁটাই দুই কোচও ◈ মেসির অবসর নিয়ে ক্রিশ্চিয়া‌নো রোনালদো বল‌লেন, আর্জেন্টিনার তাকে প্রয়োজন ◈ চাপ নয়, বিমান বহর বাড়াতেই বোয়িং কেনার সিদ্ধান্ত: হুমায়ুন কবির ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ◈ ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী মোদি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই বৈঠক

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল‌্যা‌ন্ডে টেস্ট সিরিজের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটার বাড়ি পাঠিয়ে দিলো পাকিস্তান, ছাঁটাই দুই কোচও

.অ‌ধিনায়ক বাবর আজম (বাঁ দিকে) ও কোচ সরফরাজ আহমেদ

স্পোর্টস ডেস্ক : ইঙ্গিত ছিল। সেটাই হল। ইংল্যান্ডের বিরুদ্ধে পর পর দুই টেস্টে হারের পরেই অভূতপূর্ব সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। একসঙ্গে দলের সাত ক্রিকেটারকে বাড়ি পাঠিয়ে দিল তারা। সিরিজের মাঝে ছাঁটাই করা হল দলের দুই কোচকেও।

শুধু তরুণেরা নন, বাড়ি পাঠানো ক্রিকেটারদের মধ্যে অভিজ্ঞরাও রয়েছেন। উল্লেখযোগ্য নাম মহম্মদ রিজওয়ান ও সলমন আলি আঘা। রিজ়ওয়ান দলের প্রাক্তন অধিনায়ক। সলমনও তা-ই। তাঁরা বাদে ইমাম উল হক, আলি উসমান, আমির জামাল, মুহম্মদ আওয়াইস জ়াফর ও খুর্‌রম শাহজ়াদকে ছেড়ে দেওয়া হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড টেস্ট দল থেকে সাত ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তাঁদের পরিবর্তও ঘোষণা করা হয়ে গিয়েছে। পরিবর্তদের মধ্যে পাঁচ জন প্রথম বার টেস্ট দলে সুযোগ পেয়েছেন। বোর্ড আরও বলেছে, পরিবর্তদের মধ্যে সাইম আয়ুব আট ও আবদুল্লা ফজ়ল দুটো টেস্ট খেলেছেন। স্পিনার-অলরাউন্ডার আরাফাত মিনহাস পাকিস্তানের হয়ে তিনটে এক দিনের ম্যাচ ও চারটে টি-টোয়েন্টি খেলেছেন।

এই তিন ক্রিকেটার বাদে মহম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মহম্মদ ইমরান ও রাজ়াউল্লাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে। পাক বোর্ডের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, এবার তরুণদের উপর ভরসা করতে চাইছে তারা। তবে ইংল্যান্ডের পরিবেশে কোনও অভিজ্ঞতা না থাকা ক্রিকেটারেরা কী ভাবে মানিয়ে নেবেন, সেটাই দেখার।

ছাঁটাই করা হয়েছে টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ় আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও। সিরিজ় শেষে তাঁদের ছাঁটাইয়ের জল্পনা চললেও এক টেস্ট বাকি থাকতেই সেই সিদ্ধান্ত নিয়েছে তারা। পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলে নফকে তৃতীয় টেস্টে দায়িত্ব সামলাবেন। এখন দেখার, এত বদলের পরে পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে চুনকাম আটকাতে পারে কি না।

  • সর্বশেষ